Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

বাংলাদেশে দুতাবাসগুলোতে রেড এলার্ট জারির ঘটনা অনাকাংখিত : নিউইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: September 30, 2015 | 3:17 AM

 ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুতাবাস গুলোতে রেড এলার্ট জারির ঘটনাকে অনাকাংখিত বলে মন্তব্য করেছেন। সংবাদ সম্মেলনে তিনি দেশে আগাম নির্বাচনের কথা নাকচ করে বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন চায় না তারাই আগাম নির্বাচনের কথা বলে চিৎকার করে। বর্তমান সরকারের মেয়াদ শেষেই সাংবিধানিক ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচন হবে। প্রধানমন্ত্রী বলেন, একশ্রেণীর লোকের আমাদের উন্নয়ন পছন্দ হয় না। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে উন্নয়নের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে। জনগণ কি উন্নয়ন চায় নাকি অন্য কিছু চায় সেটা জনগণকে ভেবে দেখতে হবে। এসব নিয়ে অন্যদের চিন্তা না করার পরামর্শ দেন  তিনি।
স্থানীয় সময় ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা সংবাদ মাধ্যমের সাথে নিউইয়র্কে তাঁর ব্যস্ত সময়ের কার্যক্রম তুলে ধরেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুতাবাস গুলোতে রেড এলার্ট জারির ঘটনা অনাকাংখিত। যারা নির্বাচনে না গিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তারাই অপেক্ষা করছে দেশে অস্তিতিশীল কিছু ঘটুক। গুলশানের কুটনৈতিক পাড়ায় ইতালিয়ান নাগরিক হত্যাকান্ডের ঘটনায় প্রধানমন্ত্রী বলেন, আমেরিকায় আমাদের বাংলাদেশী আওয়ামীলীগ নেতা নজমূলকে যখন হত্যা করা হয়েছিল তখন আমেরিকায় তো কোন রেড এলার্ট জারি হয়নি।
নিরাপত্তা বিষয়ে অষ্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে অনিশ্চয়তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে পাকিস্তানসহ বিভিন্ন দেশের দল গুলো খেলে গেছে তখন কোন সমস্যা হয়নি। এখনো কোন সমস্যা হবে না।
সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াতকে জঙ্গী সংগঠন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকায় বিদেশী নাগরিক হত্যাকান্ড নিয়ে বিএনপির এক নেতার অতি উৎসাহ রহস্যজনক। ঢাকায় গিয়ে এ নেতার অতি উৎসাহের ব্যাপারে খোঁজখবর নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
জঙ্গিবাদ প্রসঙ্গে বলেন, যারা খুনীদের আশ্রয় প্রশ্রয় দেয় তারা দেশকে অস্থিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। আমেরিকার শিকাগো থেকে জঙ্গিবাদের একটি তথ্য পেয়েছি। দেশীয় কোন গোয়েন্দা সংস্থা ইনফরমেশন পায়নি। শিকাগো থেকে বাংলাদেশে জঙ্গি তৎপরতা সম্পর্কে যে সংবাদ বেড়িয়েছে, তা দেশের গোয়েন্দারা খাতিয়ে দেখবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশে আই এস এর কোন তৎপরতা আছে বলে কোন গোয়েন্দা তথ্য নেই বলে তিনি জানান।
তিনি বলেন, হত্যা খুনের রাজনীতিকে যারা প্রশ্রয় দিয়েছিল তারাই এসবের সাথে এখনো জড়িয়ে আছে। মানুষ পোড়ানো এবং বাসে অগ্নিসংযোগের জন্য দায়ীদের বিচার করা হবে বলে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে না গিয়ে খুন খারাপি শুরু করেছিল। এ ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছে। কোন জঙ্গিবাদ এবং সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংসদীয় পদ্ধতিতে সংসদে দ্বিতীয় বৃহতম দলই হচ্ছে বিরোধী দল। তিনি বলেন, বাংলাদেশে আরো একটি দল আছে যারা জঙ্গীবাদ সন্ত্রাসবাদে বিশ্বাসী। ধংশ, জ্বালাও পোড়াও করে তারা তাদের অস্তিত্ব জানান দেয়। বিএনপি জামায়াতকে জঙ্গীবাদী সংগঠন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার হত্যার বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। কয়েকটি মামলার বিচার শেষ হয়েছে। রায়ও কার্যকর হয়েছে। বাকী যুদ্ধাপরাধীদের বিচার পক্রিয়া সম্পন্ন করা হবে এবং রায়ও কার্যকর করা হবে। যারা পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তাদেরও বাংলার মাটিতে বিচার করা হবে।
জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরনে চীনের আগ্রহের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিষয়টি জাতিসংঘের ব্যাপার। কোন দেশ থেকে কতজন শান্তিরক্ষী ডেকে পাঠাবে তা জাতিসংঘই নির্ধারন করবে। বাংলাদেশের শান্তিরক্ষী দ্রত সময়ে যে কোন পরিস্থিতিতে মোকাবেলায় সদা প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।
দেশে শরিয়া আইন প্রবর্তনের দাবী এবং ব্লগার হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের মর্যাদা নিশ্চিত করা আছে। তিনি বলেন, যে ধর্ম মানে না, সে মানবে না। তবে আল্লাহ, রসুল (স.) কে নিয়ে কটাক্ষ করা গ্রহনযোগ্য হতে পারে না।
আগামী নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর পুত্র তারেক রহমানের বিচার সম্পন্ন হবে কি না-এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি বিচারক নই। বিষয়টি আদালতের উপর পুরোপুরি নির্ভর করছে।
বাংলাদেশের কত লোক প্রবাসে রয়েছেন এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নানা কারণে সঠিক পরিসংখ্যান নেয়া সম্ভব হয় না। তবে সংখ্যাটি ৯০ লাখ বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভাবমূর্তি যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে দিকে সাংবাদিকদের খেয়াল রেখে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত  ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রমুখ। এছাড়া বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

জাতিসংঘের সদর দপ্তরে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে সাসটেইনেবল ডেভেলপেন্ট গোল বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে প্রধানমন্ত্রীর অংশ গ্রহণ

এদিকে, এদিন বিকেল চারটায় জাতিসংঘের সদর দপ্তরে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে সাসটেইনেবল ডেভেলপেন্ট গোল বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সাধারন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক সময় বুধবার সকাল ১১ টায় (বাংলাদেশ সময় রাত ৯ টায়) তাঁর বক্তব্য রাখার কথা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ