Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতার জাতীয় প্রচেষ্টাকে বিশ্ব সভায় তুলে ধরলেন প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: February 19, 2011 | 11:17 AM

 শারকে চামান খান: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতার জাতীয় প্রচেষ্টাকে বিশ্ব সভায় তুলে ধরলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী, এম.পি.। তিনি আজ বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে System Wide Coherence সংক্রান্ত জাতিসংঘের ৬৪/২৮৯ রেজ্যুলুশনটি প্রণয়নের অগ্রগতির ওপর একটি অধিবেশনে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতায় বাংলাদেশের অর্জন বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি এসম্পর্কে অভিজ্ঞতা অর্জন প্রত্যক্ষ করতে UN-Women এর নির্বাহি পরিচালক মিজ্ মিশেল ব্যাসেলকে (Michelle Bachelet) বাংলাদেশে আমন্ত্রণও জানালেন। ড. চৌধুরী তার বক্তব্যে বলেন UN-Women এর প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে। এ অধিবেশনে অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক ডিপার্টমেন্টের উন্নয়ন নীতি ও বিশ্লেষণ বিভাগের পরিচালক রবার্ট ভস (Robert Vos) “World Economic Situation and Prospects 2011” সংক্রান্ত একটি ব্রিফিং দেন। অন্যান্যের মধ্যে ডেপুটি সেক্রেটারি জেনারেল মিজ্ আশা রোজ মিগিরো ( Asha Rose Migiro), UN-Women এর নির্বাহি পরিচালক মিজ্ মিশেল ব্যাসেল (Michelle Bachelet) এবং UNFPA এর উপ নির্বাহি পরিচালক মিজ্ মেরি সাইমনেন ( Mari Simonen) ও এই অধিবেশনে অংশ নেন। মিশনের পক্ষে সার্জ দ্যা এ্যাফেয়ার্স, মোঃ নজিবুর রহমান (ইকনমিক মিনিস্টার) উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী, এম.পি. আজ সকালে নিউ ইয়র্ক এসে পৌছেছেন। নিউ ইয়র্ক অবস্থানকালে তিনি ‘Commonwealth Gender Plan of Action Monitoring Group’ এর অষ্টম এবং ‘Commission for Status of Women’ এর ৫৫তম অধিবেশনে অংশ গ্রহণ করবেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV