Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

‘বাংলাদেশে নারী-পুরুষের সমতা অসম পর্যায়ে’ -ইউনিসেফ

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: July 24, 2013 | 12:22 PM

বাংলাদেশে নারী-পুরুষের মধ্যকার সমতা এখনও অসম পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছে ইউনিসেফ। তাদের মতে শিক্ষা, বিদ্যালয়ে ভর্তি ও যুব-স্বাক্ষরতা বিষয়ে সমতায় উল্লেখ্যযোগ্য ইতিবাচক প্রবণতা লক্ষ্যণীয়। কিন্তু ভৌগলিক অঞ্চল, গ্রাম ও শহর, সম্পদ, নৃতাত্বিক অবস্থা এবং মৌলিক বিভিন্ন সামজিক সেবার ক্ষেত্রে নারী ও শিশুরা বৈষম্যের শিকার। আজ সকালে ঢাকায় ‘শিশু সমতা মানচিত্র: সামাজিক বঞ্চনার ক্ষেত্র সমূহ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়। বিআইডিএসের কনফারেন্স রুমে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ। প্রতিবেদন তৈরিতে সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিসটিকস-বিবিএস এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ-বিআইডিএস। প্রতিবেদনে সর্বশেষ আদমশুমারীর তথ্য বিশ্লেষণ করে সামাজিক অসমতার ধরণ বোঝা, অগ্রগতির ক্ষেত্র এবং সামাজিক বঞ্চনার ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়েছে। এতে স্কুল বহির্ভূত শিশুদের দিকে নজর দিয়ে বলা হয়, প্রতি চার জন শিশু এখনও স্কুলে যায় না। যা সবার জন্য শিক্ষা নীতিটি অর্জনের পথে এক বিশাল চ্যালেঞ্জ। পাঁচ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি খুবই কম। প্রতি ১০ জনের মধ্যে মাত্র ২ জন শিশু প্রাক-বিদ্যালয়ে যাচ্ছে। আর ৬ থেকে ১০ বছর বয়সী প্রায় ২৩ শতাংশ শিশু স্কুল থেকে বাইরে রয়েছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV