বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্র্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বাসদ সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার উদ্বেগ প্রকাশ
নিউইয়র্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার পক্ষে মো:জামান তপন এক বিবৃতিতে চাল, ডাল, পিয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।বিবৃতিতে তিনি বলেন, কালোবাজারী, মজুমদারী ও সিন্ডিকেটের ব্যবসায়ীদের কারসাজিতে চাল, ডাল, পিয়াজ, তেলসহ দ্রব্যসামগ্রী পাগলার ঘোড়ার মত লাফি লাফিয়ে বাড়ছে। কিন্তু সরকার কোন সিন্ডিকেট ব্যবাসয়ীকে গ্রেফতার করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট ব্যবসয়ীদের দমনে ব্যর্থ হয়ে সরকার তেল ও পিয়াজের দাম গত কয়েক দিনের মধ্যে দফায় দফায় বাড়াতে বাধ্য হয়েছে। তারপরও সরকার নির্ধারিত মূল্যে কোথাও তেল, ডাল, পিয়াজ বিক্রি হচ্ছে না। বর্তমানে এক কেজি পিয়াজের দাম ৮০/৮৫ টাকা, এক লিটার সোয়াবিন তেল ৯৫/১০০ টাকায়ও কেনা যাচ্ছে না। বিবৃতিতে তিনি অবিলম্বে কালো বাজারী, মজুতদারী, সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার করে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে দুর্নীতিমুক্তভাবে টিসিবিকে সক্রিয় করে গণবন্টন ব্যবস্থা নিশ্চিত করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান। সেই সাথে নিম্ন আয়ের গরীব শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes