বাংলাদেশে পাসপোর্ট অফিস,ডিসি অফিস ও পোস্ট অফিসের মাধ্যমে মেশিন রিডেবল পাসপোর্ট দিতে আইন ও বিধি সংশোধন
দীন ইসলাম: জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ও পোস্ট অফিসের মাধ্যমে মেশিন রিডেবল পাসপোর্ট দিতে চায় সরকার। এজন্য পাসপোর্টের সংশ্লিষ্ট বিধি ও আইনে সংশোধনী আনা হচ্ছে। গত ২১শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব এম. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৯ই মে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখা থেকে একটি চিঠি স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে গত ২১শে এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের মাসিক সমন্বয় সভায় দেশের বিদ্যমান আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা প্রশাসকের কার্যালয় এবং পোস্ট অফিসগুলো থেকে জনগণ যাতে সহজে পাসপোর্ট সম্পর্কিত সকল সুবিধা পেতে পারেন ওই ব্যবস্থা রেখে আইন ও বিধি সংশোধন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন অবস্থায় ওই সিদ্ধান্ত মোতাবেক বিষয়টির ওপর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জরুরি ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ওদিকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও যশোর অফিস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ এবং দেয়া হচ্ছে। একই অফিসে বিশেষ জরুরি পাসপোর্ট তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের মেয়াদ বাড়ানো (নবায়ন), আবেদন গ্রহণ ও বিতরণ করা হচ্ছে। এছাড়া দেশের ৬৪ জেলার ৬৭টি অফিসে শুধু জরুরি পাসপোর্ট তৈরি ও নবায়নের কাজ শুরু করা হচ্ছে। সূত্র মতে, বর্তমান পাসপোর্টে তথ্য হাতে লিখে ছবি ও সই পেস্ট করার কারণে জালিয়াতির সুযোগ থাকে। এছাড়া ব্যক্তিগত বিবরণী সংবলিত কোন ডাটাবেজ না থাকায় একাধিক পাসপোর্ট করার প্রবণতাও দেখা যায়। এতে বহির্বিশ্বে বাংলাদেশী পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমেছে। ১৯৯৭ সালে বাংলাদেশে পাসপোর্ট আধুনিকায়নের কার্যক্রম শুরু হয়। ২০০৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র প্রবর্তনের কার্যক্রম হাতে নেয়। কিন্তু তা বাস্তবায়নের কাজ পরবর্তী সময়ে আর এগোয়নি। পরে গত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা শীর্ষক প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। গত বছরের ১৯শে মার্চ একনেক ২৮৩ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন করে।মানবজমিন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes