Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশে মানবাধিকার ও র‌্যাব্ নিয়ে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত রিপোর্ট সত্য নয়: নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: May 30, 2011 | 10:59 AM

 নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশে মানবাধিকার ও র‌্যাব্ নিয়ে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট যে রিপোর্ট প্রকাশ করেছে তা সত্য নয়। তিনি বলেন, র‌্যাব যখন সন্ত্রাসীদের ধরতে যায় তখন তাদের উপর গুলি ছুুড়লে তারা কি বসে গুলি খাবে? নিউইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র স্বেচ্চাসেবক লীগের এক মতবিনিময় অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিউদ্দীন দেওয়ান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব গঠন করেছিল বিএনপি। এ পর্যন্ত র‌্যাবের হাতে মারা গেছে৬৩৭জন। এরমধ্যে আওয়ামী লীগের সময় মারা গেছে মাত্র ৯১ জন। সাহারা খাতুন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশীট সহসাই হবে। নিউজ ওয়ার্ল্ডের এক প্রশ্নের জবাবে তিনি এবিষয়ে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, বিএসএফের হাতে নিহত ফেলানী বাংলাদেশী নয়। তারা ভারতীয়। তারপরও সরকার তাদের জন্য অনেক কিছু করেছে। আমি নিজে তাদের বাড়ীতে গিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগে যুদ্ধাপরাধী আছে কিনা সেটা আমাদের জানা নেই। তবে তদন্তে প্রমানিত হলে সে যে দলের হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আওয়ামী লীগে যুদ্ধাপরাধী থেকে থাকলে তদন্তে প্রমানিত হতে হবে। তারপরই ব্যবস্থা। বিএনপি চেয়ারপার্সন বলেছেন, আওয়ামী লীগে যুদ্ধাপরাধী রয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিথ্যা বলা উনার স্বভাব। এধরনের হাজারো প্রমাণ আমাদের হাতে রয়েছে। সাহারা খাতুন বলেন,আওয়ামী লীগের সময় আইন শৃংখলা পরিস্থিতি যেকোন সময়ের চাইতে ভাল। সন্দ্রাস করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। জামাত নেতা অধ্যাপক গোলাম আযমকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুই হবে। অপেক্ষা করুন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV