Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশে রাজনৈতিক সমঝোতা হবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র : কংগ্রেসম্যান ক্রাউলি

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: March 11, 2013 | 8:20 AM

এনা, নিউইয়র্ক : বাংলাদেশের রাজনৈতিক হানাহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কংগ্রেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েজ এন্ড মিন্স কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসম্যান (নিউইয়র্ক) যোসেফ ক্রাউলি বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন সকল আচরণ থেকে সংশ্লিষ্ট সবার বিরত থাকা দরকার। এছাড়া, কোনো বিশেষ কারণে আপত্তি জানানোর ভাষাও অহিংস হওয়া জরুরি। গণতন্ত্রে সহিংসতা কখনো সুফল বয়ে আনে না। শাহবাগ গণজাগরণ মঞ্চের প্রসঙ্গ তিনি উল্লেখ করে বলেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলন ইতিমধ্যেই অনেকের দৃষ্টি কেড়েছে।  তিনি আশা করেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠানে সরকার ও প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একটি সমঝোতায় উপনীত হবে। ১০ মার্চ অপরাহ্নে কংগ্রেসম্যানের সাথে সাক্ষাত করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। এ সময় ড. সিদ্দিক তাকে আমন্ত্রণ জানান বাংলাদেশ সফর করে সরেজমিনে প্রকৃত পরিস্থিতি প্রত্য করার জন্য। জবাবে কংগ্রেসম্যান ক্রাউলি বলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালবাসি এবং অবশ্যই যত শিগগির সম্ভব বাংলাদেশ যাবো।’ ড. সিদ্দিক তাকে আরো জানান যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করছেন নির্দিষ্ট সময়ে সুন্দর একটি নির্বাচন করতে। এছাড়া কংগ্রেসের উদ্বেগের পরিপ্রেক্ষিতে ড. সিদ্দিকুর রহমান যোসেফ ক্রাউলিকে নিশ্চিত করেন যে, ধর্মীয় সংখ্যালঘুসহ সকল নাগরিকের নিরাপত্তায় সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে কম্যুনিটি এ্যাক্টিভিস্ট ও ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার এবং যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী কংগ্রেসম্যান ক্রাউলীর সাথে সাাৎ করে বাংলাদেশের সিংহভাগ মানুষের প্রত্যাশা অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলছে বলে অবহিত করেন এবং সেই বিচার বানচালের অভিপ্রায়ে জামাত-শিবির সারা বাংলাদেশে হিংসাত্মক আচরণে লিপ্ত হয়েছে। গত কয়েক সপ্তাহে তারা বাংলাদেশে চোরাগুপ্তা হামলা চালিয়ে মানুষ হত্যা এবং মন্দির-বৌদ্ধ বিহারে অগ্নি সংযোগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও কংগ্রেসম্যানকে জানান। এ সময় যোসেফ ক্রাউলি শুধু উল্লেখ করেন যে, তিনি সবকিছু জানেন এবং ওবামা প্রশাসনের সাথে তার এ নিয়ে শিগগিরই আলোচনা হবে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV