Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতন সংবিধান পরিপন্থী:হাইকোর্ট

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: January 13, 2011 | 10:12 AM

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনকে সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) বিকেলে বিচারপতি ইমান আলী ও শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে শাস্তির নামে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ রিটটি করে।
এর আগে গত ৭ জুলাই হাইকোর্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তির নামে নির্যাতন করা কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থী হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশি্লষ্টদের প্রতি রুল জারি করেছিলেন।গত বছর স্কুলে কঠিন শাস্তি দেওয়ার পরিণতিতে ১০ বছরের এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করে। শিক্ষার্থীদের অমানবিক শাস্তি দেওয়ার এমন ১৩টি ঘটনা তুলে ধরে জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ রিটটি করে।
আদালতের আদেশে নির্যাতনের নামে শাস্তি দেওয়ার ঘটনা তদন্ত করে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে-এ-সংক্রান্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিল করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের `নিষ্ঠুর ও লাঞ্ছনাকর’ দণ্ড বন্ধে অবিলম্বে পরিপত্র জারি করতেও বলা হয় শিক্ষা মন্ত্রণালয়কে।এ ছাড়া এর পুনরাবৃত্তি রোধে পরিদর্শন ও জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়াসহ বিভিন্ন ব্যবস্থা কেন নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

রায়ের প্রতিক্রিয়ায় সারা হোসেন বলেন, অবশেষে শিশুদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের নির্যাতনমুক্ত হওয়ার মৌলিক অধিকার স্বীকৃতি পেল। এ রায়ের মাধ্যমে তারা প্রতিকার পাওয়ার কার্যকরী সুযোগ পেল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ