Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশে সফররত মার্কিন সাংবাদিকদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: August 24, 2011 | 3:55 PM

অর্থনৈতিক রিপোর্টার: বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র সাংবাদিকদের একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন করে এবং ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। হাওয়াইভিত্তিক ইস্ট-ওয়েস্ট সেন্টারের তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের সঙ্গে সেতুবন্ধনের উদ্দেশ্যে এ প্রতিনিধিদল বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ সফর করছে। বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) সফররত প্রতিনিধিদলের স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিনিধিদলের মধ্যে ছিলেন সিএনএন-এর নিউজ ডেস্ক এডিটর অ্যাশলে হেইজ, দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর-এর আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি হাওয়ার্ড লাফ্রাঞ্চি, লস অ্যানজেলেস টাইমস-এর ওয়াশিংটন ব্যুরোর সিনিয়র এডিটরিয়াল রাইটার মাইকেল ম্যাকগাফ, কলোরাডো সিপ্রংস গেজেট-এর বার্তা সম্পাদক সিউ এল ম্যাকমিলিন, ফক্স নিউজ চ্যানেল-এর এডিটর জেসন স্ক্যানলন। এছাড়া, এশিয়া স্টাডি ট্যুর এসকর্ট-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিজ এ. ডর্ন এবং ইউএস স্টাডি ট্যুর এসকর্ট-এর মিডিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুসান রেইফেলস। ইসলামী ব্যাংকের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ শামসুল হক, মো. হাবিবুর রহমান, মো. নূরুল ইসলাম, মো. সেতাউর রহমান। মোহাম্মদ আবদুল মান্নান বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান বাণিজ্য ও উন্নয়ন সহযোগী হয়ে কাজ করছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরী পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র এবং সেদেশে বাংলাদেশের এক বড় জনশক্তি কাজ করছে। তিনি বলেন, ইসলাম বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সব ধরনের গোঁড়ামি, অজ্ঞতা ও সংকীর্ণ মানসিকতা পরিহার করতে ইসলাম উদ্বুদ্ধ করে। তিনি বলেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ শীর্ষস্থানীয় দেশ। অন্যদিকে মুসলিম বিশ্বের দীর্ঘ ঐতিহ্যের পাশাপাশি রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক ও মানব সম্পদ। যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্ব একযোগে তাদের জ্ঞান ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর পৃথিবী দেখতে পাবে। সফরকারী সাংবাদিকরা তাদের বক্তব্যে মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা এবং গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা উভয় দেশের সম্পর্ক বৃদ্ধিতে বিশেষ অবদান রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV