Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশে সরকার-বিরোধীদলের ৪ বছর নিয়ে চারটি জরিপ, চারটি ফলাফল!

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: January 6, 2013 | 11:52 AM

চারটি জরিপ। চারটি ফলাফল। বাংলাদেশে যদিও জরিপের ফলাফল কখনও সঠিক হয় না। অন্তত আমাদের মতো দেশে। ’৯১ সালে জরিপ ছিল আওয়ামী লীগ জিতবে। জিতে গেল বিএনপি। ২০০১ সালের নির্বাচনের ফলাফলও তাই। সরকারের ৪ বছর নিয়ে জরিপ করেছে প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল ও যুগান্তর। সবক’টি জরিপেই সরকারের জনপ্রিয়তা হ্রাসের খবর এসেছে। চারটি জরিপেই একটি ঐতিহাসিক সত্য বেরিয়ে এসেছে। তা হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরায় ফিরে আসার বিষয়টি। একবাক্যে বেশির ভাগ ভোটার মত দিয়েছেন তত্ত্বাবধায়ক ছাড়া কোন সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না। প্রথম আলো বলেছে, সরকারের জনপ্রিয়তা কমেছে। পাশাপাশি এটাও বলেছে, হাসিনার প্রতি মানুষের আস্থা বেড়েছে। খালেদা জিয়ার প্রতি আস্থা কমেছে। এটা এক কৌশলী জরিপ। কেননা সরকারের জনপ্রিয়তা কমলে সরকার প্রধানের প্রতি আস্থা বাড়ে কিভাবে। পর্যবেক্ষকরা বলছেন, এটা এক ভারসাম্য রক্ষার দলিল। প্রথম আলোর জরিপে আরেকটি মজার তথ্য বিরোধীদলের ভূমিকায় নাকি ৫৮% মানুষ অখুশি। তাই যদি হবে তাহলে জরিপ চার্টে কোন দলের কত সমর্থন দেখাতে গিয়ে দেখানো হয় বিএনপির সমর্থন চার বছরের তুলনায় বেড়েছে। যেমন ২০০৯ সালে আওয়ামী লীগের সমর্থন ছিল ৫৬%। সেখানে বিএনপির ছিল ২৫%। ২০১২-তে এসে আওয়ামী লীগের জনসমর্থন দাঁড়িয়েছে ৩৫ ভাগ। আর বিএনপির ৪৪ ভাগ। অপরদিকে ২০০৯ সালে জাতীয় পার্টি (এরশাদ)-এর সমর্থন ছিল ৩%। ২০১২ সালে এসে পৌঁছেছে ১২ ভাগে। এটা নিয়ে খোদ জাতীয় পার্টিতেই নানা প্রশ্ন। রংপুর সিটি আর টাঙ্গাইল উপ-নির্বাচনে জাপার শোচনীয় পরাজয় কি জরিপের মতামতকে সমর্থন করে। ডেইলি স্টারের জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে। বলেছে, এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ ৪২ ভাগ, বিএনপি পাবে ৩৯ ভাগ ভোট। জাপা ৫ ভাগ। জামায়াত ১ ভাগ ভোট পাবে। ১০ ভাগ ভোটার সিদ্ধান্তহীনতায়। ৩ ভাগ ভোটার ভোট দিতে রাজি নন কাউকে। ২৫১০ জন ভোটারের মতামত নিয়ে এই জরিপ সাজানো হয়েছে। তবে এই জনমত জরিপে বেশির ভাগ ভোটার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল চেয়েছেন। যুগান্তর তাদের জরিপ রিপোর্টে বলেছে, সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে। জনপ্রিয়তা হ্রাস পেয়েছে ৭২ দশমিক ১৪ ভাগ। সরকার সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে দুর্নীতির লাগাম টানতে। এছাড়া মহাজোটের মহাকলঙ্ক হয়েছে পদ্মা সেতু। আলোচিত প্রচারণা ডেসটিনি। নজিরবিহীন কেলেঙ্কারি হলমার্ক। ভয়াবহ বিপর্যয় শেয়ার বাজারে। মর্মস্পর্শী শোকগাথা বিশ্বজিৎ হত্যাকাণ্ড। সমকালের জরিপে বলা হয়েছে ব্যর্থতায় সাফল্য ম্লান হয়ে গেছে। এখনও হাসিনার প্রতি আস্থা বেশির ভাগ মানুষের। খালেদা জিয়ার জনপ্রিয়তাও বেড়েছে। তবে সমকালের এই জরিপে ভয়াবহ একটি চিত্র ফুটে এসেছে। আর তা হলো তত্ত্বাবধায়ক প্রশ্নে সমঝোতা না হলে ৬২ ভাগ মানুষের মত হচ্ছে আবার ওয়ান ইলেভেনের মতো অবস্থা হবে। কাগজটির প্রধান শিরোনাম হচ্ছে বেশির ভাগ মানুষই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। যুদ্ধাপরাধীদের কঠোর দণ্ড দেয়ার কথাও বলেছেন অধিকাংশ মানুষ। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV