Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশে সামাজিক ও মানবিক উন্নয়নে অভিভূত আন্তর্জাতিক মিত্ররা: ড. আতিয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: October 11, 2010 | 3:17 AM

 এনাঃ বিশ্বব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সভায় এসে বেজায় খুশী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান।  চলমান শত সমস্যা-সংকটের মধ্যেও বাংলাদেশে সামাজিক ও মানবিক উন্নয়নে অভিভূত আন্তর্জাতিক মিত্ররা। এ বিষয়টি ছাড়াও বাংলাদেশের আর্থ সামাজিক অবকাঠামোগত উন্নয়নে বেশ অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে বলে মনে করছেন দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করছেন এমন রাষ্ট্র বিজ্ঞানীরা-এ অভিমত পোষণ করে গভর্নর ড. আতিয়ার বার্তা সংস্থা এনাকে ৯ অক্টোবর বিকেলে বলেছেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ২১০০ কোটি টাকা দেয়ার অঙ্গিকারের পাশাপাশি আইএমএফ শীঘ্র একটি টিম পাঠাবে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে আরো সহায়তা প্রদানের সম্ভাব্যতা পরিদর্শনের জন্য।

 

 

 

  ড. আতিয়ার বলেন, আমি খুব খুশী এজন্যে যে, বিশ্বব্যাংক এবং আইএমএফ প্রায় শর্তহীনভাবেই বাংলাদেশের পাশে দাঁড়াতে চাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাব-নিকাশ তথা একাউন্ট এবং প্রশাসনিক সকল কাজ কম্পুটারাইজড করতে বিশ্বব্যাংক সার্বিক সহায়তা প্রদান করবে। তিনি বলেন, বাংলাদেশের মত দরিদ্র্য এবং ক্ষুদ্র একটি রাষ্ট্রে কি হচ্ছে-সবকিছুর উপর আন্তরিক একটি মনিটরিং রয়েছে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ে। কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, বাংলাদেশ হচ্ছে উজ্জ্বল সম্ভাবনাময় একটি রাষ্ট্র, একে দক্ষতাপূর্ণ নেতৃত্বে গড়তে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নমূলক কর্মকান্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ উর্দ্ধতন প্রায় সকলেই। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং প্রশাসনে জবাবদিহিতার ব্যাপারে বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপেরও প্রশংসা রয়েছে বিশ্বব্যাংকের বিভিন্ন ফোরামে। ড. আতিয়ার বলেন, চলমান মন্দা সত্বেও বাংলাদেশ বার্ষিক প্রবৃদ্ধিও হার ৬% এর উপরে রাখতে সক্ষম হয়েছে জেনে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বাংলাদেশের অর্থ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যুর হার হ্রাস, মানবাধিকার কাউন্সিল গঠন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজের সুযোগ প্রদান ইত্যাদি ঘটনাবলী আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে গেছে। ড. আতিয়ার বলেন, স্থানীয় সময় ১০ অক্টোবর দুপুরেও (বাংলাদেশ সময় ১১ অক্টোবর সকালে) উচ্চ পর্যায়ের একটি বৈঠক রয়েছে আমাদের। বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV