বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচন : সভাপতি সালেহ সাধারণ সম্পাদক ছুটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : উত্তর আমেরিকার সবচেয়ে পুরনো বাংলাদেশি সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকার (বাই) ২০২১-২০২২ সালের পরিচালনা পর্ষদের নির্বাচনে সালেহ আহমেদ সভাপতি এবং দিলশাদ চৌধুরী ছুটি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে। বোর্ডের অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ভুইয়া, কোষাধ্যক্ষ নাইম রহমান।
পরিচালক : বিপ্লব দত্ত, রেহানা কুদ্দুস শিখা, ড. মাহবুবুর রহমান সোহেল, আরিফ আহমেদ, তাহসিন এন রাকিব, তাহমিদ শাহরিয়াদ, মেরিনা রহমান, সোহেল সালমান, নাইমা হক এবং আরফিন ফ্যান্সী।
তিন সদস্যের নির্বাচন কমিশন- জিয়াউদ্দিন চৌধুরী (প্রধান নির্বাচন কমিশনার), ড. বশির আহমেদ এবং সফি দেলোয়ার কাজল রোববার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
আগামী ১ জানুয়ারি নতুন কমিটি তাদের দায়িত্বভার গ্রহণ করবে। এর আগে ১৯ ডিসেম্বর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity