Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’র বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: May 2, 2026 | 3:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৩০ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আইন প্রত্যাহার, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গায়েবি মামলা ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেশ কয়েকজন সাংবাদিকসহ হাজারো নেতা-কর্মীকে আটক রাখা এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বিনাশর্তে প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
র‌্যালি থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা ডেভিড টার্নবুল। এটি হস্তান্তর করেন ড. সিদ্দিকুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ডা. মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, মুজিবুর রহমান মিয়া, শাহীন আজমল, রফিকুর রহমান রফিক, ইমদাদ চৌধুরী প্রমুখ।
‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধ’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ আইন-মানি না-মানবো না’, ‘আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আইন ভাঙ্গবো-শেখ হাসিনাকে আনবো’, ‘নিষেধাজ্ঞায় লাথি মার-জয় বাংলা বলে আগে বার’, ‘নাই নাই নাই নাই-দেশে কোনো আইন নাই’, ‘নিষেধাজ্ঞা ভাঙ্গবো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আনবো’, সারা দেশে হাহাকার রক্ষায় শেখ হাসিনার দরকার’, ‘রূপপুর পারমাণবিক কেন্দ্র শেখ হাসিনার জন্য’ ইত্যাদি স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত করেন নেতা-কর্মীসহ সাধারণ প্রবাসীরা। এ সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কৌতূহলী দৃষ্টি দিয়ে এসব প্রত্যক্ষ করেছেন।
ড. সিদ্দিকুর রহমান এ সময় বলেন, বর্তমানে জনগণের দুর্ভোগের জন্য দায়ী খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তার অসাংবিধানিক পাতানো নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত তারেক রহমানের সরকার। তিনি অভিযোগ করেন, আজকে বাংলাদেশের সকল ক্ষেত্রে দুরবস্থা, নৈরাজ্য ও উন্নয়ন বন্ধ, সাধারণ মানুষের এখন একটাই অনুভূতি: শেখ হাসিনা দ্য বেস্ট, শেখ হাসিনা দ্য গ্রেট।’ ড. সিদ্দিকুর রহমান উল্লেখ করেন, এ দুর্যোগ থেকে রক্ষা করতে পারে স্বাধীনতায় নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV