Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের রোগমুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া-মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: March 4, 2019 | 10:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ রা মার্চ জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী সকল মসজিদ, মন্দির আর গীর্জায় ওবায়দুল কাদেরের জন্যে প্রার্থনা করতে সকল প্রবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। জাকারিয়া উল্লেখ করেন, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী হিসেবে ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগে নবযুগের সূচনা ঘটিয়েছেন। তার মত সংগঠকের মাধ্যমেই টানা তৃতীয় বারের মত আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়েছে।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি এবং হাজী আব্দুল কাদের মিয়াও ওবায়দুল কাদেরের রোগ মুক্তির জন্যে সকল প্রবাসীকে দোয়া করার অনুরোধ জানান।

শেষে বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ইমাম কাজী কাইয়্যুমের নেতৃত্বে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গির হোসেন, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরল আমিন বাবু, সহ সভাপতি মোহাম্মদ আলমগীর উদ্দীন, যুগ্ন-সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ এবং নির্বাহী সদস্য এটিএম মাসুদ!

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV