বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের সুস্থ্যতা কামনায় যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/531941777845979
https://www.facebook.com/USANewsNY/videos/536924427668780
https://www.facebook.com/USANewsNY/videos/952915805276597
ইউএসএনিউজঅনলাইন.কম: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সুস্থ্যতা কামনায় নিউইয়র্কে ২৭ জুন রোববার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ উডসাইড গুলশান ট্যারেসে এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল ও নাফিকুর রহমান তুরানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, আইরিন পারভীন, কাজী কয়েস, হিন্দাল কাদির বাপ্পা, গোলাম রব্বানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, আওয়ামী লীগ নেতা শাহীন আজমল, একে এম আলমগীর, শেখ মকলু মিয়া, তারিকুল হায়দার চৌধুরী, নুরুল আফসার সেন্টু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাফর আহমেদ,

ডিএম রনেল ও মো. গিয়াস উদ্দিন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়ার, কামরুজ্জামান বাচ্চু, গোলাম কুদ্দুস, মিঠু সহ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বর্ণাঢ্য রানৈতিক কর্মকান্ড সহ করোনাকালে তার সাহসী ভূমিকার কথা তুলে ধরে বলেন এ জন্য তিনি দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন। বক্তারা বলেন বাহাউদ্দিন নাছিমের নেতার জন্য আয়োজিত দোয়া ও আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সহ কতিপয় নেতা-কর্মী উপস্থিত হননি, যা অত্যন্ত দুখ:জনক।
তারা যে কোন কমিটি করার সময় যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি বিনীত অনুরোধ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি