বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বঙ্গবন্ধুর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সংকল্প ব্যক্ত করা হয় শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কার্যক্রমে প্রবাসীদের ঐক্য সুসংহত করার। এ সময় বাংলাদেশ আন্দোলনের শুরু থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র ৬ দফা, ১১ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৭৫ এর ১৫ আগষ্ট নৃশংসতা ও ৩ নভেম্বর জেলহত্যা, ২১ আগষ্ট গ্রেনেড হামলা, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াতের নৃশংস হত্যাযজ্ঞ-ধর্ষণ, শামস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজ উদ্দিন, মহুরী প্রমুখ হত্যাসহ ২০১৩ সালের অগ্নিসন্ত্রাসে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।
২২ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘সাফল্য ও সংগ্রামের ৭২ বছর’ শীর্ষক এ সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, আওয়ামী লীগের ইতিহাসই বাংলাদেশের ইতিহাস, বাঙালির এগিয়ে চলার ধারাবিবরণী। আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি স্বাধীনতা পেয়েছে। দীর্ঘ পথ-পরিক্রমায় আওয়ামী লীগের আমলেই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে উন্নয়ন আর সমৃদ্ধির মডেলে পরিণত হয়েছে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানের প্রধান বক্তা কামাল হোসেন মিঠু আওয়ামী লীগের প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির স্বাধীকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, সদ্য-স্বাধীন বাংলাদেশকে পুনরায় পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতির জনককে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছিল। কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা কর্তৃক আওয়ামী লীগের হাল ধরায় হাটি হাটি পা পা করে আবারো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং সুদূর প্রসারি পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা অতিক্রম করে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উঠেছে। আওয়ামী লীগের হাত ধরেই ২০৪১ সালে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বীর মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, মহানগর আওয়ামী লীগের নেতা হাজী জাফরউল্লাহ, আশরাব আলী খান লিটন, আব্দুল মতিন পারভেজ, নাজিম উদ্দিন, আব্দুল খালেক, তরিকুল হোসেন বাদল, গোলাম মোর্তজা, হেদায়েতুল ইসলাম প্রমুখ।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের