Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে দুই জুনিয়ার কর্মীকে অন্তর্ভূক্তির প্রতিবাদে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সংবাদ সম্মেলন: পদবঞ্চিতদের ক্ষোভ ও স্বেচ্ছায় পদত্যাগের হুমকি! (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: February 7, 2021 | 12:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে দুই জুনিয়ার কর্মীকে অন্তর্ভূক্তির প্রতিবাদে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা ক্ষোভ ও স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছে। গত ৪ ফেব্রুয়ারী বৃস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে জামাইকার নবাবী রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার বাংলাদেশ থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন। সংবাদ সন্মেলনে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর আহমেদ, সহ সভাপতি ডিএম রনেল ও মো. গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল এবং নাফিকুর রহমান তুরান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সিনিয়র ত্যাগী নেতা-কর্মীদের ডিঙ্গিয়ে কেন্দ্রীয় কমিটিতে দুই জুনিয়ার কর্মীকে অন্তর্ভূক্তিতে সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে। এ অন্তর্ভূক্তির প্রতিবাদে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা গণ পদত্যাগের হুমকী দিচ্ছে।
সংবাদ সম্মেলনে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার তার নেতা-কর্মীদের সাথে একাত্ততা ঘোষণা করে সংগঠনের সার্থে অনতিবিলম্বে সিদ্ধান্ত পুর্নর্বিবেচনা করে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানান। এজন্য তিনি যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে মো: ওয়াহিদুজ্জামান লিটনকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক সম্পাদক এবং কামাল হোসেন রাকিবকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV