বাংলাদেশ আজ আবার একদলীয় বাকশালী শাসন ব্যবস্হায় ফিরে যাচ্ছে -বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম
নিউইয়র্ক, ৭ নভেম্বর: রোববার সন্ধ্যায় জ্যাকসান হাইটের খাবার বাড়ী মিলনাতয়নে বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক এর উদ্যেগে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও জাতিয় সংহতির দিবস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপি কেন্দ্রিয় কমিটির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়ার সহ সভাপতি গিয়াস আহমেদ, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক মুক্তিযোদ্ধা ডাঃ চৌধুরী সরোয়ারুল হাসান,
বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য কামাল সাইদ মোহন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক আরিফুল হক আরিফ ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন অনজন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউইর্য়ক ষ্টেট বিএনপির সিনিয়ার সহ সভাপতি এম এ খালেক আকন্দ ও সমগ্র অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি গিয়াস আহমেদ তার বক্তব্যে বলেন,, ভারতীয় আধিপত্যবাদ ও বাকশালী শাষনের বিরুদ্ধে ৭ নভেম্বর ছিলো সিপাহী জনতার বিপ্লব।
স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গভীর সংকটময় মুহুর্তে মহা নায়ক হিসাবে আর্ভিভুত হয়েছিলেন এবং তিনি একদলীয় শাষন ব্যবস্হার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র সহ জনগনের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে দেশকে সংঘাতময় পরিবেশ ধেকে মুক্ত করেছিলেন।তিনি আরো বলেন বাংলাদেশ আজ আবার একদলীয় বাকশালী শাষন ব্যবস্হায় ফিরে যাচ্ছে।স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিক জিয়া পরিবারকে ধ্বংস করে বাংলাদেশকে ভারতীয় করদ রাজ্যে পরিনত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই বাকশালী সরকার কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক ও স্বাধীনতাকামী জনতা ভারতীয় আধিপত্যবাদ ও একদলীয় বাকশালী শাষন ব্যবস্হা কোন দিনই বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দিবেনা। সকল বক্তাই প্রবাসী সকল দেশপ্রেমিক বাংলাদেশীদের আওয়ামী বিদেশী পুতুল সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নতুন প্রজস্মের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি