Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: May 17, 2019 | 2:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল করেছে। নিউইয়র্কের উডসাইডস্থ গুলশান ট্যারেসে গত ৮ মে বুধবার সন্ধ্যায় এই মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ নওশেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাবেক সভাপতি আকতার হোসেন, সাবেক সভাতি ও ৩৩তম ফোবানা’র কনভেনর নার্গিস আহমেদ, সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সভাপতি পদপ্রার্থী আব্দুর রব মিয়া, সোসাইটির নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার হোসেন, আব্দুল হাকিম মিয়া ও রুহুল আমিন সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সংগঠনের উপদেষ্টা ও এপোলো ইন্সুরেন্স-এর সিইও শমসের আলী সহ কমিউনিটির সর্বস্তরের নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।


ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা জুবাইর রাশিদ। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নওশাদ হোসেন সিদ্দিক ও সাধারণ সম্পাদক শাওন হোসেন মৃদুল রতন সহ ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক শাহজাহান নজরুল, প্রধান সমন্বয়কারী সবুর হোসেন জাহাঙ্গীর, সমন্বয়কারী ফেরদৌস ওয়াহিদ ও সদস্য সচিব মোস্তফা জামান শামীম সহ অন্যান্য কর্মকর্তারা।


অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাওন হোসেন মৃদুল ও প্রধান সমন্বয়কারী সবুর হোসেন জাহাঙ্গীর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাবেক সভাপতি আখতার হোসেন ও নার্গিস আহমেদ।
নার্গিস আহমেদ তার বক্তব্যে চলতি বছর নাসাও কলিসিয়ামে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নওশাদ হোসেন সিদ্দিক ইফতার মাহফিল সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আগামী ৭ জুলাই নিউইয়র্কের বেলমন্ড লেক ষ্টেট পার্কে আয়োজিত সংগঠনের বার্ষিক বনভোজনে যোগদানের জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV