Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির কার্যকরী কমিটির জমজমাট অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: November 17, 2016 | 4:17 PM

মো: আলী খান বাবুল : ওয়েস্ট আটলান্টিক সিটির সেন্ট যোসেফ হোটেলের মিলনয়াতনে গত নয় নভেম্বর বুধবার সন্ধ্যায়  বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির নতুন কার্যকরী কমিটির অভিষেক ও আঠারো বছর পূর্তি উপলক্ষে এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউজার্সি ডিস্ট্রিক্ট 16L এর গভর্নর বব ফ্রুডেল ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই ডিস্ট্রিক্ট এর ডেপুটি গভর্নর কারা এন্সুরি। সন্ধ্যা সাড়ে আটটায় ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সন্চালনায় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বিদায়ি প্রেসিডেন্ট তানিম রহমান জাভেদের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের শুরু হয়। এতে আরো অংশ নেন মো: অা: রফিক, মামুন মোস্তাফা, বব ফ্রুডেল, কারা এস্নুরি, কাজী ইসলাম লিটন ও প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট তানিম রহমান জাভেদ নূতন প্রেসিডেন্ট কাজী ইসলাম লিটনের কাছে দায়ীত্ব বুঝিয়ে দেন ও বব ফ্রুডেল নূতন কমিটির শপথ পাঠ করান। নূতন কমিটিতে যারা আছেন তারা হলেন প্রেসিডেন্ট কাজী ইসলাম লিটন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট শ্রী রয় ও মো: জনি, সেক্রেটারি সাঈদা খানম, ট্রেজারার ইসরাত জাহান, মেম্বার চেয়ার পারসন তানিম রহমান জাভেদ, টেল টুইস্টার মনোয়ারা হোসেন, লায়ন ট্যামার সেলিম আলম, উপদেষ্টা সাইফুল আলম,অা: রফিক ও জহিরুল ইসলাম বাবুল। সাইট চেয়ার- পারসন রহমান বাবুল, এছাড়াও প্রজেক্ট কমিটিতে যারা আছেন তারা হলেন কালচারাল গোপাল ঘোষ, মিডিয়া আকবর হোসেন, আইগ্লাস উত্তম চৌধুরী,ডায়াবেটিক এওয়ারনেস মশিউল আলম এবং ওম্যান এফেয়ার্স গংগা সাহ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বটির সন্চালনায় ছিলেন শ্রী হয়। অনামিকা ও ভূমি দুই শিশু শিল্পীর নাচ পরিবেশনের মধ্য দিয়ে এই পর্বটি শুরু হয়। এরপর ইংরেজীতে গান গেয়ে শোনায় নূতন প্রজন্মের প্রিয়ন্তি।নূতন প্রজন্মের পরিবেশিত নাচ ও গান আমেরিকান অতিথিরা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন। অনুষ্ঠানের বোনাস ছিল কবি, সাংবাদিক ও অাব্রিত্তিকার সুব্রত চৌধুরীর দরাজ কণ্ঠে কবিতা অাব্রিত্তি। স্থানীয় শিল্পী মুনমুনের মধুর কণ্ঠে গাওয়া গান উপস্থিত দর্শক শ্রোতাদের মন কারে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নিউইয়র্ক থেকে আগত বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী চন্দন চৌধুরীর গান। তিনি বেশ কয়েকটি পুরানো দিনের জনপ্রিয় গান গেয়ে শোনান। তার গান শুনতে  উপস্থিত দর্শক শ্রোতারা এতটাই যে মগ্ন হয়ে গিয়েছিলেন কোথা দিয়ে যে রাত এগারোটা বেজে গিয়েছে তা টেরই পাননি। সবার বোধদয় ঘটল যখন ঘোষনা এলো অনুষ্ঠান শেষ হওয়ার। অনুষ্ঠানের শেষের দিকে ক্লাবের আঠারো বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV