বাংলাদেশ এগোচ্ছে দ্রুত গতিতে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আমিরা হকের সংবর্ধনা সভায় বান কি মুন
ডেস্ক: জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছ থেকে প্রশংসা পেল বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আমিরা হকের সংবর্ধনা সভায় বৃহস্পতিবার তিনি বলেছেন, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি সৈন্যদের বিশেষ সাফল্যের কথা তুলে ধরে বান কি মুন বলেন, বাংলাদেশ ভ্রমণের সময় রাজেন্দ্রপুর পিস বিল্ডিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মসূচি আমাকে মুগ্ধ করেছে। মুন আরও বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়ন, বেকারত্ব নিরসন, কর্মসংস্থান, গ্রাম উন্নয়নসহ সামগ্রিক বিবেচনায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশি নাগরিক আমিরা হকের জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ পাওয়াটাও বাংলাদেশের আরেকটি সাফল্যের স্বাক্ষর বহন করছে। সংবর্ধনা অনুষ্ঠানে জাতিসংঘে আমিরা হকের ৩৫ বছরের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা তুলে ধরেন বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। স্বাগত বক্তব্যে ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদে নেয়া নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন। প্রান্তিক জনপদে তৃণমূল নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বর্তমান সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা, কৃষি ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন নারীদের হাতে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ড. মোমেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার প্রসার, নারী উন্নয়ন, যুব কর্মসংস্থান, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরস্ত্রীকরণ ও সর্বোপরি লাগসই উন্নয়নে জাতিসংঘ কাজ করে চলেছে।
অন্যদের মধ্যে জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আনোয়ারুল করিম চৌধুরী, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, জাতিসংঘ মহাসচিবের স্ত্রী ইউ সুন টায়েক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
