Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালি’র বৈশাখী আনন্দ উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: May 28, 2025 | 11:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালি (বিএডিভি)-এর উদ্যোগে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হলো বৈশাখী আনন্দ উৎসব ১৪৩২। স্থানীয় সময় ২৪ মে স্টিটসন মিডেল স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল ও প্রাণবন্ত আয়োজনটি প্রবাসে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং কমিউনিটির ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে।
বিএডিভি-এর প্রাক্তন সভাপতিবৃন্দ ও উপস্থিত গুণিজনদের সঙ্গে নিয়ে বর্তমান সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল উদ্বোধনী সংগীত, শিশু ও কিশোরদের নৃত্য পরিবেশনা, পুরস্কার বিতরণী, নতুন সদস্যদের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং প্রাপ্তবয়স্কদের পরিবেশনা।
উৎসবের সূচনা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। যেখানে ছোট্ট অংশগ্রহণকারীরা তাঁদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটায়। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার এই পর্বে বিচারক হিসাবে দ্বাযিত্ব পালন করেন ড. মোহাম্মদ শাহিদুল্লাহ এবং চিত্র শিল্পী সাজেদা শেলি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “আমার জেলা সবার সেরা” শিরোনামের অঞ্চলভিত্তিক উপস্থাপনা। যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, পোশাক ও সংস্কৃতির বিচিত্র রূপ ফুটে ওঠে। এই পর্বটি উপস্থাপনায় ছিলেন সহ-সভাপতি সোয়েব আহমেদ।
উৎসবে পেনসিলভানিয়া গভর্নরের সেক্রেটারি অব পলিসি প্ল্যানিং আকবর হোসেন গভর্নরের পক্ষ থেকে একটি ঘোষনা পাঠ করেন। এসময় ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল উইমেন ড. নিনা আহমেদ শহরের মেয়রের পক্ষ থেকেও আরেকটি ঘোষনা পাঠ করেন। পরে তারা ঘোষনা পত্রটি সংগঠনের সভাপতি ফারহানা আফরোজ পাপিয়ার কাছে হস্তান্তর করেন।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন খ্যাতিমান সংগীতশিল্পী শাহ মাহবুব এবং ক্লোজ-আপ তারকা শশী। এছাড়া অনুষ্ঠানে ছিল ইন্টার‌্যাকটিভ গেমস, প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণে প্রাণচঞ্চল পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুনমুন কুরেশী, সাদিয়া নিশাত আহমেদ। রাজিয়া সুলতানা তানিয়ার তত্ত্বাবধানে পরিচালিত চুড়ি, আলতা ও টিপ-এর স্টলটি ছিল নারীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।
আয়োজক সংগঠনের সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া জানান, বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালি (বিএডিভি) প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর এবং এই উৎসব তারই সফল বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানের শেষপর্বে বক্তব্য রাখেন বিএডিভি-এর সহ-সভাপতি সোয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক মিনহাজ সিদ্দিকী। পুরো অনুষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের সঞ্চালনায় ছিলেন মাজরেহা বিনতে জাহের, রুমানা আলম, সামিয়া সুলতানা শান্ত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ