বাংলাদেশ এসোসিয়েশন অব নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি নামে নতুন সংগঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটির বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের উদ্যোগে গত ৭ নভেম্বর জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় এ নতুন সংগঠনটি গঠন করা হয়।
নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটির বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে যারা ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন তারা সবাই পদাধিকারে উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে গণ্য হবেন। সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলাম কে আহ্বায়ক এবং সুব্রত তালুকদার কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক তমাল চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আবু কামাল, খালেদা আক্তার, দুর্জয় সাহা, আব্দুল্লাহ আল রানা, পারভিন সুলতানা।
সভায় বক্তারা বলেন, ভাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা, সুহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা সব সময় বদ্ধপরিকর। বর্তমান আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি রূপদানের লক্ষ্য কাজ করে যাবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল