বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যেলির একুশ পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যেলির (বিএডিভি) উদ্যেগে একুশে ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে পালিত হয়ে গেলো ফিলাডেলফিয়ার এভেন্যুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর আর্ট গ্যেলারির স্থায়ি ভাবে নির্মিত শহীদ মিনারে। এই উপলক্ষ্যে ভাষা শহীদ এর উপর অনুষ্ঠান স্থলে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিএডিভির বর্তমান প্রেসিডেন্ট ডাঃআশিক আনসার। আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস এবং অমর একুশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবাসে আমাদের বর্তমান প্রজন্মকে কি ভাবে বাংলা ভাষার প্রতি আকৃষ্ট করা যায় এ নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন ডাঃনুরুন নেসা বেগম ডেইজি ।এর পর, প্রবাসে একুশের সাথে বিএডিভির শুরু থেকেই সংশ্লিষ্টতার এক সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবংনতুন এই কমিটকে এত সুন্দুর একটি উদ্যেগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিএডিভির সাবেক প্রেসিডেন্ট ডাঃ ইব্রুল হাসান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএডিভির সাবেক প্রেসিডেন্ট ডাঃ জিয়াউদ্দীন আহম্মেদ অমর একুশের এই চেতনাকে প্রবাসে আমাদের বর্তমান প্রজন্মের মাঝ দিয়ে কিভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় এবং এর সামাজিক ও সংস্কৃতিক দায়বদ্ধতার উপর কাজ করতে প্রবাসে সবাইকে এগিয়ে আসতে বলেন ।আরো বক্তব্য রাখেন ডাঃ ফাতিমা আহমেদ। অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর আর্ট গ্যেলারির প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট আলোকচিত্র আবুল ফজল।
এরপর অনুষ্ঠানে একুশের চেতনা নিয়ে একটি স্বরচিত কবিতা আবৃতি করেন কবি তিথি সোহেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিঃ ফারুক সলিমুল্লাহ, সোহেল রহমান, শাহিদা আফরোজ, রুমানা আলম, মিনহাজ সিদ্দিকী ও ইশরাত তানি, মফিজুল ইসলাম, ডাঃ শহিদুল্লাহ, সাবাহ আহমেদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বিএডিভির সাধারন সম্পাদক শোয়েব আহমেদ।
অনুষ্ঠান স্থলের বাহিরে নির্মিত শহীদ মিনারে বিএডিভির সকল সদস্য সহ উপস্থিত প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময়ে সমুন্নত জাতীয় পতাকার সামনে এসে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে ছোটছোট ছেলে মেয়েরা কোমল কন্ঠে উচ্চারিত “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারী, আমি কি ভুলিতে পারি, এই সুরটি যেন একুশের চেতনাকেই তুলে ধরেছে স্বমহিমায়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests