বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাস্টি বোর্ডকে নতুন কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত তেইশে জানুয়ারি মঙ্গলবার রাতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণের প্রেক্ষিতে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম সুলতান। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সাধারন সম্পাদক শহীদ খানের সঞ্চালণায় সভায় বক্তব্য রাখেন সাব্বির হোসেন ভূঁইয়া, সৈয়দ মোঃ কাউসার, কাঞ্চন বল, শেখ সেলিম, আবদুর রব, আজিজুল ইসলাম ফেরদৌস, গোলাম হাফিজ, জয়ন্ত সিংহ, শফিকুল আলম জিন্নাহ, ফরহাদ সিদ্দিক, বিপ্লব দাশ, বিপ্লব দেব, সুব্রত চৌধুরী, অভিজিত চৌধুরী লিটন, জয়শ্রী দে প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বিগত কমিটির সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন করেন এবং তা থেকে শিক্ষা নিয়ে আগামীতে নতুন কমিটি তাদের কর্মপন্থা নির্ধারণ করবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাষ্টি বোর্ড আগামীতে প্র্রবীন ও তরুন নেতৃত্বের সমন্বয়ে একটা কার্যকরী কমিটি উপহার দিতে পারবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন কার্যকরী পরিষদ গঠনের নিমিত্তে সংগঠনের ট্রাস্টি বোর্ডের নিকট নতুন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়। ট্রাস্টি বোর্ড আগামী ষাট দিনের মধ্যে সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতি সেলিম সুলতানের ধন্যবাদ জ্ঞ্যাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর কিছুটা দেরিতে হলেও পদ- পদবী আঁকড়ে না রেখে ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়াটি বাংলাদেশ কমিউনিটির সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে এবং তা অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে কমিউনিটির বিদগ্ধজনরা মত প্রকাশ করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!