Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: May 5, 2022 | 12:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের দিন ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউয়ের ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ গত দুই মে, সোমবার  দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলে। ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ঈদ শুভেচছা বিনিময়,কেক কাটা, কথামালা, সংগীত , জম্পেশ আড্ডা, মিষ্টি মুখ,শিশু কিশোরদের মাঝে ঈদের উপহার বিতরন, উপাদেয় খাবার পরিবেশন ইত্যাদি।

ঐদিন দুপুরের পর থেকেই প্রবাসীদের অনেকেই পরিবার-পরিজন সহ অনুষ্ঠানস্থলে সমবেত হন। অনুষ্ঠানস্থলে এসেই তারা ঈদ শুভেচছা বিনিময়, পারস্পরিক ভাব আদান প্রদান সহ সুখ-দু:খের আলাপনে মেতে ওঠেন। করোনা সংক্রমণ শুরুর পর গত দুই বছর ভিন্নরকম এক পরিবেশে  প্রবাসীরা ঈদ উদযাপন করেন। এবার উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে এদিন  প্রবাসী বাংলাদেশিরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল, এছাড়া অনুকূল আবহাওয়ায় এবারের ঈদ পেয়েছিল ভিন্ন এক মাত্রা।

ঈদ আনন্দ  অনুষ্ঠানে প্রবাস প্রজন্মের শিশু – কিশোরদের মনে যেন আনন্দের  ফল্গুধারা বয়ে গেছিল। তারা সারাক্ষন হৈ হুল্লোড়ও খেলাধূলায় মেতে থেকে ঈদের আনন্দে মজে ছিল। তাছাড়া আয়োজকদের কাছ থেকে ঈদ উপহার পেয়ে তাদের ঈদ আনন্দ দ্বিগুন হয়ে গেছিল।

কেক কাটার মাধ্যমে ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন প্রসংগে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, ‘আমাদের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি, পারিবারিক বন্ধন আমরা এই প্রবাসেও অক্ষুন্ন রাখতে চাই। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মনোজগতে আমাদের ঈদের ঐতিহ্য, সংস্কৃতি, পারিবারিক বন্ধন চির জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস’ ।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক  ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সপরিবারে ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানে  অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

আটলান্টিক সিটিতে  ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজনে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ