বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সির রঙ্গিন বর্ষবরন
আটলান্টিক সিটি থেকে এবিএম নিউজ : গত ১৬ই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সির উদ্যোগে আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাঙ্গালীর প্রানের মেলা বৈশাখী মেলা। নববর্ষের বর্ষবরন অনুষ্ঠানের আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের বৈশাখী মেলার ন্যায় মেলায় ছিল বাংলার ঐতিহ্যবাহী চারু-কারু, পোশাক-পরিচ্ছদ, গহনা সহ নানারকম দেশীয় পণ্যের সমাহার।
বাংলা ১৪২৬ বঙ্গাব্দের এই বৈশাখী মেলাকে ঘিরে আটলান্টিক সিটিতে গত কয়েকদিন ধরে চলছিল সাজ সাজ রব। দেশীয় সাজে নিজেকে সাজানোর জন্য প্রতিটি বাংলাদেশী পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। যার কারনে রকমারী সাজে রঙ্গিন হয়ে উঠে আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টার। বাংলাদেশ কমিউনিটি সেন্টার নির্মানের স্বার্থকতা প্রতিফলিত হয়।

রহমান বাবুল, কাজী লিটন, সাখাওয়াত হোসেন, আইয়ুব খান, জহিরুল ইসলাম বাবু, জিনু চৌধুরীর সারাদিনের অক্লান্ত পরিশ্রম স্বার্থকতা পায় রাত আটটায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে বাংলাদেশ কমিউনিটি সেন্টার। ঈদকে সামনে রেখে অনেক বাংলাদেশী গৃহিনীরা রকমারী কাপড়-চোপড় কেনায় ব্যস্ত হওয়ায় মেলায় আসা ষ্টলগুলোতে ছিল উপচে পড়া ভীড়। সবছেয়ে বেশী ভীড় পরিলক্ষিত হয় আঈয়ুব এবং জিনু চৌধুরীর নতুন কিচেনে।দেশীয় খাদ্যের এই ষ্টল ছিল রাত বারটা পর্যন্ত মেলায় আসা সকলের খাবারের একমাত্র ভরসা।
ট্রাষ্টি বোর্ডের সদস্য রহমান বাবুলের সঞ্চালণায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রারাম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান আবদুর রফিক, রহমান বাবুল,ট্রাষ্টি বোর্ড সদস্য এবং মেলা উদযাপন কমিটির আহবায়ক মোঃ বেলালসহ, অন্যান্য ব্যক্তিবর্গ। ছোট ছোট ছেলেমেয়েদেরকে প্রচুর আনন্দ দেয় শাহ বিলিসপ পরিবেশিত বাংলা রেপ সংগীত।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব থাকা লায়ন কাজী লিটনের এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী নাদিরা সুলতানা ও আবুল মনসূর এবং স্থানীয় শিল্পী গোলাম মোস্তফা। রাত নয়টা থেকে ১২টা পর্যন্ত নাদিরা সুলতানার অনবদ্য সংগীত পরিবেশনা মেলার আয়োজনকে আরও বেশী স্বার্থক রূপ দেয়।
অনুষ্ঠানে আটলান্টিক সিটির কাউন্সিলম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদ, আবু সাঈদ, মিলটন চৌধুরী, আনজুম জিয়া, সোহেল আহমেদ এবং ফ্রি হোল্ডার প্রার্থী সূমন মজুমদার বাংলাদেশীদের কাছে সংক্ষিপ্ত আকারে তাদের নির্বাচনী মেনোফেষ্টো তুলে ধরেন । এছাড়া বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নির্বাচনী হাওয়া বইতে থাকায় বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এসোসিয়েশনের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে অনুধাবন করার সুযোগ করে দেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান আবদুর রফিক, ট্রাষ্টি বোর্ড সদস্য রহমান বাবুল এবং মেলা উদযাপন কমিটির আহবায়ক মোঃ বেলাল প্রবাসী বাংলদেশীদেরকে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তা সফল করায় সাউথজার্সীর সকল বাংলাদেশীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল