Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব জর্জিয়ার বাংলাদেশ মেলা মাতিয়ে গেলেন ওমর সানী-মৌসুমি

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: July 4, 2019 | 11:17 PM

রুমী কবিরঃ জর্জিয়া রাজ্যের বাংলাদেশিদের মূল সংগঠন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব জর্জিয়া আয়োজিত গ্রীষ্মকালীন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে গেলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় নায়ক নায়িকা জুটি ওমর সানী ও মৌসুমি।

মেট্রো আটলান্টার প্লিজেন্ট হিল রোডস্থ বার্কমার হাই স্কুল মিলনায়তনে গত ৩০ জুন রোববার সন্ধ্যায় সংগঠনটির উদযোগে ‘বাংলাদেশ মেলা’ নামের বর্ণাঢ্য আয়োজনে এই দুই শিল্পী ছাড়াও চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ শিল্পী লাবনী গান গেয়ে দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করেন।

এছাড়া আটলান্টার শিল্পীদের মধ্যে ফিড ব্যাকের প্রতিষ্ঠাতা শিল্পী রোমেল খান, এক সময়ের বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠ শিল্পী হোসনে আর বিন্দু, ছায়ানটের প্রাক্তন ছাত্রী ও নজরুল সংগীতের গুণী শিল্পী তাসলিমা পলি কবির ও সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক প্রতিশ্রুতিশীল শিল্পী সৈকত প্রধান একের পর এক পছন্দের গানগুলি গাইতে থাকলে গোটা মেলা প্রাঙ্গণটি উৎসব মুখর এক টুকরো মিনি বাংলাদেশে পরিনত হয়।

অতিথি দম্পতি ওমর সানী ও মৌসুমি মঞ্চে আগমন করা মাত্র মুহুর্মুহ করতালি, আনন্দ ও উচ্ছ্বাসময় হৈ চৈ এর মধ্য দিয়ে দর্শক-শ্রোতাগণ পুলকিত হয়ে ওঠে। এসময় সাধারণ সম্পাদক এ এইচ রাসেল ও সাংস্কৃতিক সম্পাদক সৈকত প্রধান এই দুই জনপ্রিয় নায়ক নায়িকার পরিচিতি তুলে ধরেন। এসময় দুই উপস্থাপকের ভাষায় ৯০ দশকে রাজ্জাক, শাবানা, আলমগীর, সোহেল রানা, ববিতাদের অভিনয় সাম্রাজ্যের পড়ন্ত সময়ে ধুমকেতুর মতোই বাংলাদেশের চলচ্চিত্র জগতে এই দুই নায়ক নায়িকা এসে নতুন ধারার চাঞ্চল্য এনে আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলেন বলে উল্লেখ করা হয়।

শিল্পী দম্পতি তাদের পরিবেশনায় আরেক জনপ্রিয় নায়ক প্রয়াত মান্নার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার অভিনীত একটি ছবির গানের সাথে নৃত্য পরিবেশন করেন। এছাড়া এই শিল্পীদ্বয় কিয়ামত থেকে কিয়ামত ছায়াছবির জনপ্রিয় “ও আমার বন্ধু গো” গানের সাথে নৃত্যাভিনয় শুরু করলে দর্শক-ভক্তদেরকে তখন মঞ্চের সামনে এসে নাচতে দেখা যায়। নায়ক নায়িকা দম্পতি আটলান্টার সকল বাংলাদেশির তাদের প্রতি আগ্রহ ও ভালোবাসা দেখে অভিভুত হয়ে পড়েন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষে ওমর সানী-মৌসুমি জুটির সাথে সেলফি তোলার আগ্রহে অনেকেই অস্থির ছুটাছুটি করতে থাকেন। উল্লেখ্য, এই নায়ক নায়িকার জুটির আটলান্টায় বাংলাদেশি কোন অনুষ্ঠানে অংশগ্রহণের এটিই ছিল সর্বপ্রথম।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। সংগঠনের সভাপতি মোস্তফা কামাল মাহমুদ স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের বাংলাদেশি নারী পুরুষ শিশু কিশোরদের অংশগ্রহণের জন্যে আন্তরিক ধন্যবাদ জানান। যে সকল স্পনসর অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় এসিয়ে এসেছেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানান তিনি। 

এদিকে মেলা প্রাঙ্গনের স্টলগুলি সালোয়ার, কামিজ, পাঞ্জাবী, চুড়ি, শাড়ি, গয়নাসহ স্বদেশী পণ্যের রকমারি সামগ্রীর বিকিকিনিতে সরব ছিল পুরো সময় জুড়ে। খাবারের স্টলগুলিতেও সিংগারা, সামুচা, গরম চা, পিঠা, বিরিয়ানীসহ নানা মজাদার খাবার সংগ্রহে ভোজনবিলাসী বাঙালির ভিড় লেগেই ছিল সর্বক্ষণ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ রাফেল ড্র’তে সেরা ভাগ্যবান হিসেবে একটি ৬৫ ইঞ্চি এলইডি স্মার্ট এইচ ডি টিভি জিতে নেন রিয়েলটার কাজী আনোয়ারুল হক। এছাড়া দ্বিতীয় পুরস্কার ৪৩ ইঞ্চি টিভি লাভ করেন জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরেফীন বাবুল।

সংগঠনের পরবর্তী কর্মসূচী হিসেবে আগামী ১৪ জুলাই রোববার গুইনেট কাউন্টির পীচট্রী কর্নার এলাকার জোন্স ব্রিজ পার্কে সংগঠনের উদযোগে অনুষ্ঠেয় বার্ষিক বনভোজনে সকল বাংলাদেশিকে অংশগ্রহণের সাদর আমন্ত্রণ জানানো হয় ওই অনুষ্ঠানস্থল থেকে। এছাড়া সংগঠনের আসন্ন বার্ষিক সাধারণ সভাসহ ক্যালেন্ডার অনুযায়ী পুরো বছরের অন্যান্য সকল কর্মসূচীতে নিয়মিত অংশ নেয়ার জন্যে সকল সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়। বাংলাদেশ মেলার বিভিন্ন দায়িত্বে ছিলেন দুই সহসভাপতি আরিফ আহমেদ ও নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রহমান রুবন, সাংগঠনিক সম্পাদক সাদমান সুমন, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, জনসংযোগ সম্পাদক মাহবুব আলম সাগর, ক্রীড়া সম্পাদক লিওন বিশ্বাস, তিন কার্যকরী সদস্য সুহেল হাসান চৌধুরী, মোসাম্মৎ আরজু ও রনদা প্রসাদ চৌধুরী।

জর্জিয়া রাজ্যের বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের নেতা, সংগঠক ও অন্যান্য সংগঠনের কর্মকর্তাগণও উক্ত মেলায় অংশগ্রহণ করে আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট তারিখে সাড়ে চার বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশিদের মূল সংগঠনটির বর্তমান কার্যকরী কমিটি নির্বাচিত হয় এবং বাংলাদেশি কমিউনিটির প্রাণ সঞ্চারে নব উদ্যমে তাদের বিভিন্ন কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV