বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক’র ঈদ-উল-আযহার শুভেচ্ছা বার্তা: জরুরী প্রয়োজনে কনস্যুলেট হটলাইনে যোগাযোগ করার অনুরোধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর পক্ষ থেকে নিউইয়র্ক ও পাশ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা জানান হয়েছে।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, নিউইয়র্ক এবং পাশ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত যে সকল প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অথবা অন্য কারণে প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি এবং সে সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আবারও গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহর প্রতি অপরিসীম ভালোবাসা, অবিচল আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা। করোনা ভাইরাস মহামারীজনিত দুর্যোগের প্রেক্ষিতে, এই পবিত্র ঈদের মর্মবাণী অনুধাবন করে সমাজে শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
এবারের পবিত্র ঈদ-উল-আযহার নামাজ সম্মিলিতভাবে ঈদগাহ/মসজিদে আদায় করার বিষয়ে স্বাগতিক দেশের স্ব স্ব রাজ্যের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা প্রতিপালন করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর ক্রমবর্ধমান সংক্রমন থেকে রক্ষা পেতে এবং প্রতিরোধমূলক কার্যক্রম হিসেবে আমাদের সামাজিক দূরত্বসহ স্বাগতিক দেশের স্বাস্থ্য বিধি-বিধান মেনে অসীম ধৈর্য্য ও সাহসের সাথে চলমান এই মহাদুর্যোগ মোকাবেলায় আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।
যে কোন জরুরী প্রয়োজনে কনস্যুলেট জেনারেলের সাথে সার্বক্ষণিক (২৪/৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে হটলাইন-১ঃ ৬৪৬-৬৪৫-৭২৪২, হটলাইন-২ঃ ৯২৯-৪২৪-২৭৫৮, Email: [email protected]; website: www.bdcgny.org; facebook page: https://www.facebook.com/gobdcgny/.
সকলে সচেতন থাকুন, সুস্থ থাকুন। আবারো সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency