Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাংলাদেশ কমিউনিটি অব পেনসেলভেনিয়ার আনন্দ মেলা ও পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: May 7, 2017 | 1:22 PM

এম এ কালাম শরীফ : ফিলাডেলফিয়ার সেন্ট্রালসিটির একটি পাবলিক স্কুলে গত শনিবার ২৯ এপ্রিল বাংলাদেশ কমিউনিটিঅব পেনসেলভেনিয়া আনন্দ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ আমেরিকার জাতীয়সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন সাইমুন আলম তাসি।
মেলাতে বিশেষ আকর্ষণ ছিল দেশীয় পিঠার সমাহার। তাছাড়া দেশীয় খাবার, পোশাক, গহনা এবং কারুশিল্পের স্টলের রকমারি আকর্ষণ ছিল। ছোট বড় সকলেই বিভিন্ন ধরনের পিঠা, খাবার কিনে নিজের মনের তৃপ্তি পূরণ করে। বয়সের কোনো ভেদাভেদ ছিলো না, সকলেই নিজের মতো আনন্দ ফুর্তি করে, কেনাকাটা করে। পিঠার স্টলগুলোতে উপচে পড়া ভিড় ছিল। এমন মনে হচ্ছিল যে তারা নিজ দেশে ফিরে এসেছে। এই মেলাতে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের সাজের ঢং ছিল মন কেড়ে নেওয়ার মতো। তরুণ-তরুণীদের সাজের ঢং দেখে রমনা বটমূলের কথা মনেপড়ে যায়। তাছাড়া শিশু, কিশোর, মহিলা বয়োজোষ্ঠ্যদের উপস্থিতছিঅনেক। এতে প্রধান অতিথি ছিলেন সিটি অব ফিলাডেলফিয়া ডেপুটি মেয়র ডক্টর নিনা আহমেদ। উদযাপন কমিটির আহবায়ক ছিলেন মোঃ কাজল, আবদুল ওয়াদুদ, আলাউদ্দিন লিটন, মোঃ মঈনুল, মাহবুব আলম, এম তৈয়ব।অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন মিথু। উদযাপন কমিটির উদ্বোধনী বক্তব্য রাখেন জাহেদ চৌধুরী। বিভিন্ন বিষয়ে সম্মানিত ব্যক্তিদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। তাতে ক্রেস্ট উপহার দেন   মেলবোর্ন কাউন্টির প্রাক্তন কাউন্সিলমেন মনসুর আলী মিঠু। বাংলাদেশ কমিউনিটিঅব পেনসেলভেনিয়ার কোষাধ্যক্ষ হাসেম নেওয়াজ, মোঃ আলী হোসেন, মঈনুদ্দিন মঈনুল, বাংলাদেশ  কমিউনিটি অব পেনসেলভেনিয়ার প্রাক্তন সভাপতি  সৈয়দ  সিরাজ, মোঃ জাহেদ চৌধুরী, ইসলামিক স্কলার এবং সমাজকর্মী ডঃ আবদুল মালেক, ডঃ হায়দার আলী, ডেপুটি মেয়র ডক্টর নিনা আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নাদিরা মজুমদার, জলি দাস, চ্যানেল আইয়ের জাহিদুল ইসলাম রিপন, বাংলাদেশ বেতারের সঙ্গীতশিল্পী  শিলাআজিজ, নাচে ছিলেন সপ্তক সঙ্গীত নিকেতনের ছোট্টমনিগণ এবং বাংলাদেশের উদিচির নৃত্যশিল্পী পৃথিবী। সভাপতি মোঃ হারিজ তিনি তার বক্তব্যে বলেন, তিনি সম্মানিত এবং সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের ক্রেস্ট  উপহার দিয়ে এই সংগঠনের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করতে চান। তিনিআজকের এই  আনন্দ   মেলা ও  পিঠা উৎসবে সকল উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, সকলের উপস্থিতিতেই এই সংগঠন আরো সমৃদ্ধিশালী হবে।
আনন্দ মেলা ও  পিঠা উৎসবের ব্যবস্থাপনায় ছিলেন- সৈয়দ সিরাজ, আলী জাকের, হাসেম নেওয়াজ, ইসমাইল ভুঁইয়া, আবদুর উফ বাদল, নূর হোসেন, মোঃ নবী সেলিম, কাজী মতিউর রহমান কামরুল ইসলাম, আ জ ম মাহবুবুর রহমান, আলী হোসেন, মোঃ শামসুল আলম, রফিকুল ইসলাম পলাশ, কাজী মাঈনুদ্দিন, রফিকুল ইসলাম জজ, মনসুর আলী মিঠু, আবুল কাশেম, মোঃ রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, মোঃ এনাম চৌধুরী, সিরাজুল ইসলাম ভুঁইয়া এবং সাইফুল আলম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ