Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের বর্ণাঢ্য রি-ইউনিয়ন

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: April 4, 2019 | 1:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলামনাই এসোসিয়েশনের বার্ষিক ফ্যামিলি রি-ইউনিয়নে বক্তারা সংগঠনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা গর্বিত। এই বিশ্ববিদ্যালয়ের কৃষিবীদরা বাংলাদেশ জয় করে এখন বিশ্ব জয় করছে। নিউইয়র্কের অনুষ্ঠান তাই প্রমাণ করে। বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করেন বলেন, কৃষিবীদরা সবই পারে। তারা কৃষি বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি মেধা-যোগ্যতায় এখন দেশ-বিদেশে সরকারী ও বেসরকারী পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। খবর ইউএনএ’র।
সিটির উডসাইডের গুলশান ট্যারেসে গত ৩০ মার্চ শনিবার সন্ধ্যায় বর্ণাঢ্য এই ফ্যামিলি রি-ইউনিয়নের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কৃষিবীদ শওকত আনোয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেরিল্যান্ড থেকে আগত বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আজিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এবিএম ওসমান গণি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ, শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব জিএম সালেহউদ্দিন এবং স্বাস্থ মন্ত্রনালয়ের অতিরিত্ত সচিব কাজী আ খ ম মহিউল ইসলাম ও এটর্নী লরি ই এসপার্লো। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নতুন প্রজন্মের শ্রেয়সী মন্ডল, আদ্রিতা বিশ্বাস ও জাহনীন নন্দী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন কৃষিবীদ খোরশেদ আলম এবং গীত থেকে পাঠ করেন কৃষিবীদ ড. পিযুষ রায় বণিক। এরপর সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্ধ ছাড়াও সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি কৃষিবীদ কাজী গোলাম মোস্তফা, রি-ইউনিয়ন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক কৃষিবীদ এ এস এম ইমদাদুল হক, সদস্য সচিব কৃষিবীদ সুলতান মাহমুদ, জয়েন্ট কনভেনর কৃষিবীদ গণেষ বিশ্বাস, সহকারী সাধারণ সম্পাদক কৃষিবীদ এমডি মশিউর রহমান, কৃষিবীদ খোরশেদ আলম, কৃষিবীদ ড. আবুল বাসার তালুকদার প্রমুখ। আলোচনা পর্ব পরিচালনা করেন কৃষিবীদ সুভাষ মন্ডল।

অনুষ্ঠানে জানানো হয় যে, আাগামী ২৭ জুলাই বালাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলামনাই এসোসিয়েশনের বার্ষিক বনভোজন লং আইল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই বনভোজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন সভাপতি কৃষিবীদ শওকত আনোয়ার। বনভোজন অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এবিএম ওসমান গণিকে বাকৃবি এলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চ্যানেল আই সেরা কন্ঠশিল্পী কৃষ্ণা তিথি সহ বাকৃবি এলামনাই পরিবারের সদস্য সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV