Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

বাংলাদেশ ক্রিকেট দলের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল কট অ্যান্ড বোল্ড বাই আয়েশা!

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: June 22, 2013 | 6:52 PM

তামিম ইকবাল কট অ্যান্ড বোল্ড বাই আয়েশা!বাংলাদেশ ক্রিকেট দলের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল ২২ গজের মাঠে উইকেট আগলে ভালোই খেলেন। তাকে আউট করতে রীতিমতো ঘাম ঝরাতে হয় বাঘা বাঘা বোলারদের। কিন্তু সেই তামিম গতকাল শনিবার তার ব্যাচেলর জীবনের ‘উইকেট’ বিলিয়ে দিলেন দীর্ঘদিনের প্রেমিকা আয়েশা সিদ্দিকার কাছে। রীতিমতো ‘কট অ্যান্ড বোল্ড’ আর কি! ঠিকই শুনেছেন। তামিম আর আয়েশা গতকাল ‘দুজনে দুজনার’ হয়ে গেছেন রাজসিক এক বিয়ের মধ্য দিয়ে। আগের দিন প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ নগরী অনেকটা শীতল হয়ে উঠে গতকাল শনিবার সন্ধ্যায় এক পশলা বৃষ্টির পরশে। তার ছোঁয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে খানবাড়ী বিয়ের অনুষ্ঠানে।
সন্ধ্যার পর পরই সানাইয়ের মূর্ছনায় প্রাণ ছুঁয়ে যায় আগত অতিথিদের। হরেক রঙয়ের বাতির ঝলকানি ও বর্ণিল সাজে সজ্জিত চিটাগাং ক্লাবের টেনিস গ্রাউন্ড উত্সবে রূপ নেয়। ব্যান্ডদলের বাদ্যের তালে তালে অপরূপ সাজে সজ্জিত গাড়িবহর নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন কাজীর দেউড়ীর খানবাড়ীর ছোট ছেলে তামিম ইকবাল। জমকালো শেরওয়ানির ঝলকে অপরূপ লাগছিল তারকা ক্রিকেটারকে। কন্যাপক্ষের পক্ষ থেকে পুষ্পবৃষ্টিতে তাকে বরণ করে নেয়া হয়। রঙিন আতশবাজির ঝলকানি আকাশের তারা-নক্ষত্রে পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল। তামিম যখন মঞ্চে আসন গ্রহণ করেন তখন একে একে মঞ্চে আসেন বিশিষ্টজনরা। ভক্ত আর অতিথিদের ভালোবাসায় সিক্ত হন তামিম ইকবাল।
রাজসিক বিয়ের এই অনুষ্ঠানে প্রায় ৫ থেকে ৬ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। তৈরি করা হয় সুস্বাদু নানা পদের খাবার। তালিকায় ছিল কাচ্চি বিরিয়ানী, মুরগীর রোস্ট, রেজালা, দোপেঁয়াজা, চীনা সবজিসহ বিভিন্ন খাবার। বিয়ে উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিনে ছিল চাঁটগাইয়া মেজবান, দ্বিতীয় দিনে মেহেদী জলসায় ভারতীয় ও দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ