Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা’র সংবাদ সম্মেলন : মুজিববর্ষে নিউইয়র্কে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: January 28, 2020 | 11:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক। এছাড়া মুজিববর্ষে ক্রীড়া সংস্থার আয়োজনে থাকবে বছরব্যাপি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।

স্থানীয় সময় ২৭ জানুয়ারী সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক-এর সদস্য সচিব জুয়েল আহমেদ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক-এর আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ান, প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ কাজী এলিন ও আব্দুল বাসিত খান বুলবুল এবং সমন্বয়কারী নূরুল আমিন বাবু ও এস ইসলাম আরিফ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সমন্বয়ক আবদুল হামিদ, সদস্য শাহীন আজমল, মাসুদ সিরাজী, জেড এ জয়, দুরুদ মিয়া রনেল প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানান হয়, নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের সাবেক জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের নিয়ে গঠিত বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক মুজিববর্ষ-২০২০ উপলক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজন করেছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা। নিউইয়র্কসহ উত্তর আমেরিকার ২০টি ফুটবল দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং তিন শতাধিক অ্যাথলেটের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৩, ১৪, ১৫ ও ১৬ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা শেষ হবে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ১৭ মার্চে।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা সফল করতে ২৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে আগামী ২৭ মার্চ বিজয়ীদের পুরস্কার এবং কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের মাঝে বঙ্গবন্ধু পদক প্রদান করা হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা আরো জানান, মুজিববর্ষ-২০২০ এর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা এ বছরের ১৭ মার্চ শেষ হলেও বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক বছরব্যাপি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখবে, যা শেষ হবে ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ১৭ মার্চে।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রবাসে ব্যাপক সাড়া পড়েছে উল্লেখ করে এ আয়োজন সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

https://www.facebook.com/USANewsNY/videos/270080863966421/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV