বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার নবগঠিত কমিটির প্রথম সভা শাখার সভাপতি হাফিজ মাওলানা মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান শাহীনের পরিচালনা গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা, নিউইয়র্ক এর বিশিষ্ট আলেম মাওলানা জাকারিয়া মাহমুদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আশরাফ উদ্দিন খান, মাওলানা আব্দুল মুকিত প্রমুখ। সভায় কেন্দ্রীয় সংগঠনের দিক নির্দেশনায় ও উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ২০১৭-১৮ ইং সেশনের অবশিষ্ট সময়ের জন্য মাওলানা জাকারিয়া মাহমুদ কে প্রধান উপদেষ্টা, হাফিজ মাওলানা মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী কে সভাপতি, মাওলানা মুহিবুর রহমান কে সিনিয়র সহ সভাপতি, মাওলানা আব্দুল কাইয়ুম নোমানী ও মাওলানা আব্দুল হাই কে সহ সভাপতি, হাফিজ মাওলানা শিহাব উদ্দিন সাকিব কে সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ উল্লাহ কামাল কে সহ সাধারন সম্পাদক, আমিনুল ইসলাম খান শাহীন কে সাংগঠনিক সম্পাদক, হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন কে সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাফিজ ফায়েক উদ্দীন কে প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আশরাফ উদ্দিন খান কে বায়তুলমাল সম্পাদক, মাওলানা বশির উদ্দীন কে সহকারী বায়তুলমাল সম্পাদক, হাফিজ মাওলানা কবির আহমদ কে প্রচার সম্পাদক, হাফিজ মাওলানা আহমদ ক্বাসিম হামিদী কে সহ প্রচার সম্পাদক, ইমাম হাফিজ মাওলানা রফিকুল ইসলাম কে দা’ওয়া ও গণসংযোগ সম্পাদক, হাফিজ মাওলানা আতাউর রহমান কে সহকারী সম্পাদক দা’ওয়া ও গণসংযোগ সম্পাদক, হাফিজ মাওলানা আব্দুল বাতেন ও হাফিজ জায়েদ ইবনে জিয়া কে নির্বাহী পরিষদ সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম কে জোরদার করতে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!