Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কলাকুশলী সমিতি নিয়ে বিবৃতি : একটি দুষ্টুচক্র নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে উপস্থিত হয়েছে..

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: August 23, 2019 | 7:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কলাকুশলী সমিতি নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে বিবৃতি দিয়েছেন চিত্র পরিচালক মইনুল হোসেন, কবীর আনোয়ার ও কাজল আরেফিন। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কলাকুশলী সমিতি নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সত্য নয়। আমাদেরকে (নিন্ম স্বাক্ষরকারীগণ) আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে অথচ আমরাই জানিনা ১ আগস্ট এই সমিতি গঠনের জন্য সভা কোথায় হয়েছে! প্রকাশিত সংবাদে যাদের নাম ছাপা হয়েছে তাদের মধ্যে ৩/৪ জনের সঙ্গে আলাপ করে জানা গেছে-তারাও এ সম্পর্কে কিছুই অবগত নন।
উল্লেখ করা যেতে পারে- যারা শিল্পমনা সম্পন্ন ছবি নির্মাণ করেন, তার সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই শক্তিশালী মাধ্যমের নানা বিভাগে কাজ করেন। অনেকে আবার সুস্থ ধারায় বানিজ্যিক ছবিও বানাতে আসেন। দর্শককে নির্মল আনন্দ দিয়ে থাকেন। দুঃখজনক হল, এদের সঙ্গে সঙ্গে কিছু চলচ্চিত্র অশিক্ষিত, স্বার্থপর এবং লোভী লোকও এখানে এসে ভীড় করে। কিছু না জানিয়ে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসাবে সংবাদ ছাপিয়ে দেয়ায় আমাদের মনে হচ্ছে, এমন একটি দুষ্টুচক্র নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে উপস্থিত হয়েছে। আমরা কোনভাবেই দুষ্টুচক্রের এইসব কর্মকান্ডে জড়াতে চাই না। তাই এই সমিতিতে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV