Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও সাবেক এমপি ফজিলাতুন নেসা বাপ্পি স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল ও শোক সভা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: January 28, 2020 | 2:53 PM

https://www.facebook.com/USANewsNY/videos/198582517859730/

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান এবং সাবেক এমপি ফজিলাতুন নেসা বাপ্পির স্মরণে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারী সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রয়াত দু’নেতার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিবাসন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাস এর সভাপতি মো: ইসরাফিল আলম এমপি।
যুক্তরাষ্ট্র ছাত্র লীগের সাবেক সভাপতি জেড এ জয়ের পরিচালনায় এবং যুক্তরাষ্ট্র ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাখাওয়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন ও আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবদুল হামিদ ও আলী হোসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুল ইসলাম, নুরুল আমিন বাবু, কফিল চৌধুরী, হুমায়ূন চৌধুরী, কাজী আজিজুল হক খোকন, মোহাম্মদ জুয়েল আহমেদ, ডিএম রনেল, মো. শিমুল হাসান, সিবলী সাদিক, মাসুদ হোসেন সিরাজী, কবীর আলী, সৈয়দ কিবরিয়া, রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর এইচ মিয়া, হেলাল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া-মুনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং মরহুম আব্দুল মান্নান এবং ফজিলাতুন নেসা বাপ্পির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, আব্দুল মান্নানের মৃত্যুতে বাঙালী জাতি একজন সৎ, নির্ভীক, আদর্শবান, রাজনীতিককে হারালো। তার শূন্যতা পূরণ হবার নয়। বাংলাদেশ ছাত্রলীগের যোগ্য সভাপতি হিসেবে যেমন তিনি দলকে পরিচালিত করেছেন তেমনী বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও সাংগঠনিক সম্পাদক হিসেবেও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। সাংসদ হিসেবেও অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন আব্দুল মান্নান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে ক’জন ছাত্রলীগ নেতাকে নিয়ে গর্ব করেন তাদের অন্যতম ছিলেন আব্দুল মান্নান। বাংলাদেশের স্বাধীনতা উত্তর প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার অবদান ছিল অবস্মরণীয়।
বক্তারা সাবেক এমপি ফজিলাতুন নেসা বাপ্পির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তার অবদানের কথা স্মরণ করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ