Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার নতুন কমিটিতে যুক্তরাষ্ট্রের ১০ জন

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: November 30, 2019 | 3:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ১৮৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে গত ২৩ নভেম্বর।এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান। নতুন এই কমিটিতে যুক্তরাষ্ট্র থেকে স্থান পেয়েছেন ১০ জন।

কমিটিতে যুক্তরাষ্ট্র থেকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনুকে।

সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন এবং ইঞ্জিনিয়ার এম রহমান সায়েমকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি হাজী আবু তাহের। প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম আকন্দ,

মানবাধিকার বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, সেমিনার বিষয়ক

সম্পাদক করা হয়েছে বিলাল চৌধুরীকে। এছাড়া সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশিগানের মোস্তাকুর রহমান এবং কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন শেখ হায়দার আলী।

জাসাসের কেন্দ্রীয় নতুন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। জাসাসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি হাজী আবু তাহের, ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং বিলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুবদল, যুক্তরাষ্ট্র ছাত্রদল, কোকো পরিষদ, যুক্তরাষ্ট্র জাসাস এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV