বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রঙ্কস শাখা সমর্থক ফোরামের সভা অনুষ্ঠিত
নিউইয়র্ক: গত ২ শে জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রঙ্কস শাখা সমর্থক ফোরাম আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট কাইয়্যুম চৌধুরী এবং পরিচালনা করেন শেবুল খান মাহবুব ও জাফর তালুকদার। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ওলিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, দপ্তর সম্পাদক ডঃ আলহাজ্ব আব্দুর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম ইসলাম মামুন, ইমরান শাহ রন, মির্জা
এম মামুন রশিদ, এম কাশেম শেখ গিয়াস উদ্দিন লাবলু, মঈন উদ্দিন নটু, তৌফকুর রহমান ফারুক,রিয়াজ উদ্দিন খাঁন, ইলিয়াস খান, হোসাইন শিকু, মোস্তাফিজুর
রহমান মঞ্জু, শ্রী রাবুন চক্রবর্তী, মোঃ আলী রাজা, আইয়ুব হোসেন,ফয়েজ আহমেদ চৌধুরী, শরীফ হোসেন চৌধুরী, রিয়াজ চৌধুরী কামরান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রজব আলী, তাইমুর চিশতী ও শামীম প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বর্তমান সরকার সংবিধানে আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে ধর্ম নিরপক্ষতা, সমাজতন্ত্রের সংযোজন করা,তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাদ দিয়ে অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থায় আগামী নির্বাচনের পায়তারা করা সহ তারেক রহমান, আলাফাত রহমান কোকোর বিরুদ্ধে হয়রানীমূলক মামলা, হামলা ও বানোয়াট মিথ্যা মামলা সাজানোর রায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি