বাংলাদেশ জাতীয় সংসদের সিলেট-৩ আসনের আসন্ন উপ নির্বাচনে হাবিবের সমর্থনে নিউইয়র্কে মত বিনিময় সভা (ভিডিও)
https://www.facebook.com/140738015944006/videos/835855510372074
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় উপ নির্বাচনে অন্যতম প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে নিউইয়র্কে মত বিনিময় সভা

অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১৮ জুলাই রোববার রাতে ব্রঙ্কসে খলিল পার্টি হলে যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর কামাল বাজারবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা কমিউনিটি লিডার আলমাস আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সভাপতি মো. আবুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমিরিকা ইনক এর সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার

অর্গানাইজেশন’র প্রেসিডেন্ট আবদুস শহীদ, সাবেক শিক্ষক মহি উদ্দিন ফারুক। আরো বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা ইফতেখার সিরাজ, এহিয়া মেন্দী, সালিক সিকদার ও হাফিজ লুৎফুর রহমান কাসেমী, সাবেক উপদেষ্টা রফিক আহমেদ, সভাপতি সেবুল খান মাহবুব, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান,

কার্যকরী সদস্য ফারুক কবির, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মালিক, গোলাম কিবরিয়া, মোহাম্মদ হাসান, খোয়াজ আলী, আজিজুল হক জুয়েল,

মাহবুব হোসেন মামুন, আবুল খায়ের, বিলাল আহমেদ, মো. সিরাজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নোমান আহমেদ। যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর কামাল বাজারবাসী সহ সিলেট-৩ আসনের বিপুল সংখ্যক প্রবাসী সভায় উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা এলাকার উন্নয়নে জাতীয় সংসদের সিলেট-৩ আসনের আসন্ন উপ নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান। প্রবাস থেকে ওই নির্বাচনী এলাকায় নিজ নিজ স্বজনদের হাবিবুর রহমান হাবিবকে ভোট প্রদানে ভূমিকা রাখারও অনুরোধ জানান তারা।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি