Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে ইচ্ছুক নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের দ্বিতীয় ফ্লাইট

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: April 1, 2020 | 5:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা : ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ সরকারের অনুমতি ক্রমে ঢাকাস্থ মার্কিন দূতাবাস দ্বিতীয় দফায় আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করছে। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে যেসব মার্কিন নাগরিক ব্যক্তিগত ইচ্ছাতেই যুক্তরাষ্ট্রে ফিরতে ইচ্ছুক তাদের জন্য এই আয়োজন।

আজ ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে মার্কিন নাগরিকদের জন্য বার্তা প্রেরণ করা হয়েছে। সেখানে ফ্লাইটটি সম্পর্কে বিস্তারিত দেয়া আছে। সেটি পড়ে দেখতে বলা হয়েছে। ওই বার্তায় তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, যারা দেশে ফিরে যেতে চান, তারা যেনো আগামীকাল রাত ৮ টার আগে অনলাইনে একটি ফরম পূরণ করে দূতাবাসকে সহযোগিতা করেন।

উক্ত ফ্লাইটে শুধুমাত্র মার্কিন নাগরিদের অগ্রাধিকার দেয়া হবে। যারা বাংলাদেশে এসেছেন মাত্র ১৪ দিন এবং যারা শরীরে জ্বর অনুভব করছেন তাদেরকে এই ফ্লাইটে ভ্রমণের চেষ্টা না করতে বলা হচ্ছে।

সোমবার, ২৬৯ জন মার্কিন নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছে। তার আগে এখানে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র ব্রিফিং বলেছেন, ‘মার্কিন সরকার কাউকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য করছে না, তারা (প্রত্যাবাসীরা) পরিস্থিতি সম্পর্কে জানে এবং তারা কীসে স্বাচ্ছন্দ্য বোধ করে তার উপর ভিত্তি করে এটি তাদের একটি ব্যক্তিগত ইচ্ছায় হচ্ছে।’

তখন মার্কিন দূতাবাসের কর্মকর্তা বলেছেন, এই ধরণের ব্যবস্থা কেবল বাংলাদেশে হচ্ছে শুধু তাই নয়। ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের ২৮টি দেশ থেকে প্রায় ১০ হাজার মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। তিনি বলেন, ‘এটা শুধু বাংলাদেশেই ঘটছে না এবং এটি বাংলাদেশের জন্য নতুন করা হয়নি।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV