Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশ পরিস্থিতির খোঁজ-খবর রাখছেন যুক্তরাষ্ট্রের ৪ কংগ্রেসম্যান

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 24, 2012 | 3:55 PM

এনা, নিউইয়র্ক : বাংলাদেশের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ৪ সদস্য এবং তারা ঢাকাস্থ রাষ্ট্রদূতের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছেন। বাংলাদেশে সরকার দলীয় শ্বেতসন্ত্রাসের প্রতিবাদে ২৩ এপ্রিল রাতে  নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক সমাবেশে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল এ তথ্য প্রকাশ করেন। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য-সচিব ও কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সালাম। তারেক পরিষদের মহাসচিব রাফেল তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মহাদেব সরকার, তারেক পরিষদের যুগ্ম মহাসচিব জসীমউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ডালিম।

আব্দুস সালাম যখন সমাবেশে বতৃতা করছিলেন ঠিক সে সময়েই স্যাটেলাইট টিভিগুলোর স্ক্রলে দেখানো হচ্ছিল যে, ঢাকায় মহানগর বিএনপির সদস্য-সচিব আব্দুস সালামের বাসায় পুলিশ তল্লাশীর চেষ্টা করছে, কিন্তু ভবনটি তালাবদ্ধ থাকায় সেটি সম্ভব হচ্ছে না। এ বিষয়টির প্রতি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে জনাব সালাম বলেন, ৬ দিন আগে আমি নিউইয়র্কে এসেছি, এটি সরকারও জানে। এতদসত্বেও জনমনে ভীতি সঞ্চারের জন্যে বাসাবাড়িতে হানা দেয়া হচ্ছে। জনাব সালাম বলেন, জেল-জুলুম-ভয়-ভীতি প্রদর্শন করে অতীতেও কোন স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে পারেনি। জনাব বলেন, সরকার তারেক রহমানকে মেরে ফেলতে চায় ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে। কারণ, তারেক রহমানের মত জাতীয়তাবাদী নেতা জীবিত থাকলে ভারত কখনোই বাংলাদেশে তাদের অবাধ বাজার সৃষ্টি করতে পারবে না।

জনাব সালাম বলেন, তারেক রহমান হলেন বাংলাদেশের ভবিষ্যত আশা-আকাঙ্খার প্রতিক। তিনি সকলকে বিএনপি তথা বাংলাদেশের চরম এ দু:সময়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিক ঐক্যবদ্ধ হবার আহবান জানান। সভাপতির সমাপনী বক্তব্যে আকতার হোসেন বাদল বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের সংবাদে যুক্তরাষ্ট্র কংগ্রেস ও স্টেট ডিপার্টমেন্ট উদ্বিগ্ন। আমরা কংগ্রেসের সাথে যোগাযোগ করেছি অবিলম্বে ঢাকা সফরের জন্যে। সে সময় অন্তত: ৪ কংগ্রেসম্যান আমাকে জানিয়েছেন যে, তারা স্টেট ডিপার্টমেন্টের সাথে এ নিয়ে কথা বলেছেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সাথেও তারা যোগাযোগ রক্ষা করে সর্বশেষ পরিস্থিতি অবহিত হচ্ছেন। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরায় স্থবিরতায় আক্রান্ত হউক-এটি চায় না কংগ্রেস। সমাবেশ থেকে অবিলম্বে ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফেরৎ দানের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV