বাংলাদেশ প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিরাপত্তা পরিষদে জাপান
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১১ বারের মতো সদস্য নির্বাচিত হলো জাপান। জাপান ও বাংলাদেশই ছিল এ পরিষদে এশিয়া মহাদেশের প্রার্থী। কিন্তু বাংলাদেশ আগেই প্রার্থীতা প্রত্যাহার করায় জাপান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। দেশটি ২০১৬ ও ২০১৭ – এ দুই বছরের জন্য জন্য নিরাপত্তা পরিষদের সদস্য থাকবে। এ খবর দিয়েছে জাপানের পত্রিকা নিক্কেই এশিয়ান রিভিউ। জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা বলেন, এ জয় ছিল বিশ্বকে দেখানোর একটি সুযোগ যে, নিরাপত্তা পরিষদের নতুন স্থায়ী সদস্য হবার যোগ্য প্রার্থী জাপান। আগামী ২ বছরে নিরাপত্তা পরিষদে আরও নেতৃত্বস্থানীয় ভূমিকায় থাকতে চায় দেশটি। বিশেষ করে সিরিয়া সংঘর্ষ ও উত্তর কোরিয়াকে মোকাবিলার মতো ইস্যুতে আরও বেশি নিজেদের জড়াতে চায় জাপান। আগামী বছরের জানুয়ারিতে জাপান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নতুন দায়িত্ব পালন শুরু করবে। ২০১৭ সালের শেষে এ মেয়াদ শেষ হবে। এর আগে ২০০৯-১০ বর্ষে একবার এ পরিষদে সদস্য ছিল দেশটি। প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ সাধারন পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের ভোটে নির্বাচিত হয়। জাপান ১৮৪টি ভোট পায়। এর বাইরে ইউক্রেন, মিশর, উরুগুয়ে ও সেনেগালও বিজয়ী হয়েছে। প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে প্রার্থী হয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, গত বছরের সেপ্টেম্বরে শিনযো আবে ১৪ বছরের মধ্যে প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করায় তার সম্মানে বাংলাদেশ প্রার্থীতা প্রত্যাহার করবে।মানবজমিন
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK