Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি অব আমেরিকা’র কমিটি : প্রেসিডেন্ট শিমুল, সেক্রেটারী দুলাল

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: May 12, 2019 | 11:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশীদের সংগঠণ বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি অব আমেরিকা ইনকের কমিটি করার লক্ষ্যে ম্যানহাটনের কারী ইন এ হারী রেষ্টুরেন্টে গত ৭ই মে মঙ্গলবারে আহবায়ক ফরহাদ হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসিম বিল্লাহ্ দুলালের সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনকে গতিশীল ও উন্নয়নমূখী করার জন্য সঠিক নেতৃত্বদানকারীদের সামনে আনার পক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে কিছু দিন আগে একটি কার্য্যকরী সভার মাধ্যমে সৈয়দ হেলাল মাহমুদকে প্রধান নির্বাচন কমিশনার, হাফেজ মাহমুদ ও কাউসার আহমেদকে নির্বাচন কমিশনার নিযুক্ত করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। উল্লেখ্য যে, কমিটি ঘোষণার সভায় সকলের সম্মতিক্রমে আব্দুল মান্নান ও শাহ মাসুদকে নির্বাচন কমিশনার হিসেবে যুক্ত করে মোট ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন কর্তৃক নব-গঠিত কমিটিতে ৫ জনের নাম ঘোষণা করেন।

এতে মো: শিমুল হাসানকে সভাপতি, মুনতাসিম বিল্লাহ্ দুলালকে সাধারণ সম্পাদক, সামিউল আলম শুভ যুগ্ম-সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম রাজ ও সাংগঠণিক সম্পাদক সহ মোট এই ৪জন দায়িত্ব প্রাপ্ত হন । সভায় উপস্থিত সবাই নির্বাচন কমিশনার বোর্ডের সুচিন্তিত রায়কে সম্মতি জানিয়ে স্বাক্ষর করে স্বাগত জানান।

সংগঠনের বিদায়ী আহবায়ক ফরহাদ হক কমিটির সাথে থেকে সর্বাদিক সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করার বক্তব্য দিয়ে সভা সমাপ্তি করেন এবং নব-নিযুক্ত সভাপতি মো: শিমুল হাসানকে তাঁর দায়িত্বের সনদ বুঝিয়ে দেন। সভার পরিসমাপ্তি হবার পর সেহরীর সময় হয়ে যায় । তাই নব-নির্বাচিত কমিটির সৌজন্যে উপস্থিত সকলের জন্য সেহরী ভোজনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV