বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র- একটি ডেনিম শার্টের খরচ
ডেস্ক: বাংলাদেশের পোশাক শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা কোনদিনই পাননি এবং এখনও পাচ্ছেন না। আন্তর্জাতিক মানবাধিকার ও শ্রমিক অধিকার সংগঠনগুলো বারবার এমন অভিযোগ করে এলেও পোশাক কারখানার মালিকরা কখনোই এসব কানে তুলেননি। বাংলাদেশের পোশাক শ্রমিকরা যে কতো বেশি অধিকার বঞ্চিত হন সেটা কেউ কখনও হিসাব করেনি। তবে যুক্তরাষ্ট্রের সিএনএন’র একদল বিশেষজ্ঞ একটি ডেনিম শার্ট তৈরির পেছনে খরচ কত হয় এবং শ্রমিকদের কত বেশি বঞ্চিত করা হয় তা গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরেছেন। এ ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করেছেন বিশেষজ্ঞরা। গ্রাফিক্সের ছবি আকারে উপস্থাপিত একটি জিন্স শার্ট প্রস্তুতের খরচ তুলে ধরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শার্ট তৈরিতে মোট খরচ হয় ১৩ দশমিক ২২ ডলার (১ হাজার ৩০ টাকার মতো), অন্যদিকে বাংলাদেশে একটি জিন্সের শার্ট তৈরিতে মোট খরচ হয় ৩ দশমিক ৭২ মার্কিন ডলার (২৯০ টাকা)। খরচের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে একটি ডেনিম শার্ট তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি বাবদ খরচ হয় দশমিক ৭৫ ডলার, অন্যদিকে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি বাবদ খরচ হয় দশমিক ২০ ডলার। যুক্তরাষ্ট্রে একটি জিন্সের শার্ট তৈরিতে উপকরণ বাবদ খরচ হয় ৫ ডলার, বাংলাদেশে এ খাতে খরচ হয় ৩ দশমিক ৩০ ডলার। আর একটি জিন্সের শার্ট তৈরিতে যারা সকাল-সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন সেই শ্রমিকদের মজুরি হিসেবে যুক্তরাষ্ট্রে দেয়া হয় ৭ দশমিক ৪৭ ডলার (৫৮৩ টাকা), অন্যদিকে বাংলাদেশের ভাগ্যাহত শ্রমিকদের রক্তচুষে পুঁজিপতি শোষকরা দশমিক ২২ ডলার (১৭ টাকা) নামে মাত্র মজুরি পরিশোধ করেন। অর্থাৎ এক হাজার টাকা দামের একটি শার্ট তৈরির পেছনে যুক্তরাষ্ট্রের শ্রমিকদের যেখানে মজুরি দেয়া হয় অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫৮৩ টাকা, সেখানে বাংলাদেশে প্রায় ৩০০ টাকা দামের একটি শার্ট তৈরিতে শ্রমিকদের মজুরি দেয়া হয় মোট খরচের মাত্র ৫ শতাংশ!মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি