বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র নতুন কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ ইনক’র দ্বি-বার্ষিক (২০২০-২০২১) নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় মকবুল-রহুল পরিষদ বিয়জী হয়েছে। মকবুল রহিম সভাপতি ও মুহিবুর রহমান রুহুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে রুহুল পুন: নির্বাচিত হলেন। সমিতির নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত মনোনয়নপত্র দাখিলের প্রথম দফায় ১৫টি এবং ঘোষিত পুনঃতফসিলে আরো চারটি মোট ১৯ সদস্যের কার্যকরী পরিষদের সকল পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে এবং মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করে ইসি তাদেরকে বিনা প্রতিদ্বন্ধীতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ওজনপার্কের গ্লোবাল ট্রাভেলসে প্রথম দফার নমিনেশন গ্রহণ করা হয গত ১৫ সেপ্টেম্বর। নমিনেশন গ্রহণেয় করেন প্রধান নিবাচন কমিশনার আব্দুস শহীদ। এসময় নিবাচন কমিশনার শামসুল হক বেবুল, মোহাম্মদ আলিম, কমর উদ্দিন ও রিজু মোহাম্মদ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সভাপতি মোস্তফা কামাল, সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, বর্তমান কার্যকরী সদস্য আহমেদ মোস্তফা বাবুল, তরুণ সংগঠক ফাহিম শাকিল অপু প্রমুখ।
সমিতির নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- মকবুল রহিম সহ সভাপতি- শামীম আহমেদ সাধারণ সম্পাদক- মুহিবুর রহমান রহুল, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ এন জামান, কোষাধ্যক্ষ- কাউসার হক, সাংগঠনিক সম্পাদক- মোঃ রেজাউল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ আজিম, দপ্তর সম্পাদক- হাছান আহমদ, প্রচার সম্পাদক- মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক- মোঃ আতিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক- হোসেন আহমদ আরাফাত, মহিলা সম্পাদক- লিমা ইয়াসমিন, সদস্য- মোহাম্মদ ইসলাম জহির, মোহাম্মদ হাফিজ লোদী, হাসান খান, আব্দুল বাসেত, ইমদাদ হোসেন, চৌধুরী মোহাম্মদ শাহীমুল ও আবদুশ শাকুর।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity