বাংলাদেশ বিরোধী অপতৎপরতা, মিথ্যাচারের জবাব দিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ থেকে সকলকে বাংলাদেশের এগিয়ে চলার সমর্থনে আন্তর্জাতিক জনমত সুদৃঢ় করার আহবান জানানো হয়। ২৬ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সমাবেশ হয় জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী তার সমাপনী বক্তব্যে উল্লেখ করেন, ‘জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্ব গুণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ এক অবস্থানে উন্নীত হয়েছে। বাংলাদেশের এই এগিয়ে চলার অবিস্মরণীয় ঘটনাবলি পাশ্চাত্যের বন্ধুদের কাছে সবিস্তারে উল্লেখ করতে হবে দলীয় নেতা-কর্মীদের। কারণ, একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দোসরেরা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে।’
জাকারিয়া উল্লেখ করেন, ‘একাত্তরের ঘাতকেরা বিপুল অর্থ ব্যয়ে ওয়াশিংটনে লবিস্ট ফার্ম ভাড়া করেছে। এক্ষেত্রে পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তারা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন যুক্তি-তর্কের মাধ্যমে ঐসব জঘন্য মিথ্যাচারের জবাব দিতে। মহানগর আওয়ামী লীগের কর্মীদের এ ব্যাপারে অতন্দ্র প্রহরীর ভ’মিকায় অবতীর্ণ হতে হবে। তাহলেই স্বাধীনতার স্বপ্ন পূরণ সহজতর হবে।’
‘সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব পরিহার করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রগতির সাথে সকলকে একাত্মতা প্রকাশ করতে হবে। তাহলেই জাতিরপিতার স্বপ্নের সোনার বাংলা রচনার পথ ত্বরান্বিত হবে’-উল্লেখ করেন জাকারিয়া।যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু স্বাধীন একটি ভ’খন্ড দিয়ে গেছেন। সেটি এখন সোনার বাংলায় পরিণত হচ্ছে বঙ্গবন্ধুৃর সুযোগ্য কণ্যার নেতৃত্বে। তবে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসীদেরও ভ’মিকা থাকতে হবে।’
সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলুর পরিচালনায় এ সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, আব্দুল মতিন পারভেজ, আলমগীর মিয়া, উপদেষ্টা আব্দুল হাই জিয়া, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, আ¯্রাব আলী খান লিটন, খায়রোল ইসলাম খোকন, সাংস্কৃতিক সম্পাদক সাহাবউদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মোস্তফা কামাল পাশা মানিক, ওজনপার্ক আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম খলিল, কুইন্স আওয়ামী লীগের সহ-সভাাপতি সমিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নাজিম উদ্দিন, মো. দিদার, রাজ চৌধুরী, লিটন প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’