বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র নতুন উপদেষ্টা পরিষদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে উপজেলা পর্যায়ের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র নতুন উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারী রোববার সন্ধ্যায় নিউইয়র্কে ওজনপার্কের ফুলকলি রেস্টুরেন্টের সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা ৫ সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় সভাপত্বি করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহেল। কার্যকরী পরিষদের সভায় সকলের সর্বসম্মতিক্রমে সমিতিকে আরও গতিশীল করতে পাঁচ সদস্যের একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের মনোনীত হয়েছেন সংগঠনের সাবেক চারজন সভাপতি ও সাবেক একজন উপদেষ্টা। সংগঠনের ইতিহাসে এবারই প্রথম একসাথে সাবেক চারজন সভাপতিকে দায়িত্ব দেয়া হয়েছে।
নবনিযুক্ত উপদেষ্টারা হলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি, এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান, সাবেক সভাপতি মোস্তফা কামাল,মাসুদুল হক ছানু এবং সমিতির সাবেক উপদেষ্টা মজিবুর রহমান তুতা।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন সংগঠনকে আরও গতিশীল করতে এবং আগামী দিনের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এই শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ সময় তারা আশাবাদ ব্যক্ত করে বলেন তাদের উপদেশ নিয়ে সংগঠনকে তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো হবে বর্তমান কার্যকরী পরিষদের অন্যতম কাজ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এন জাহান, কোষাধ্যক্ষ কাওছার হক (সেলিম), সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল আলম অপু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সপ্তর সম্পাদক হাছান আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান হেলাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, কার্যকরী সদস্য মোহাম্মদ আই জহিরুল, আব্দুল বাসিত, চৌধুরী মো. শিমুল, ইমদাদ হোসেন, মো. আব্দুস শাকুর, মোহাম্মদ হাফিজ লোদী ও হাছান খান।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity