Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচন : নির্বাচন কমিশ’র ২২ দফা ইশতেহার ঘোষণা; দুই প্যানেলের প্রস্তুতি

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: September 3, 2021 | 6:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজার উপজেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাস্কৃতিক সমিতি ইউএসএ’র ২০২২-২০২৩ সালে নির্বাচন আগামী ১০ অক্টোবর রোববার। নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। ইসি এই সপ্তাহে ঘোষণা করেছে নির্বাচনী ইশতেহার অর্থাৎ নির্বাচনের নিয়ম-কানুন।

মিসবাহ

এদিকে এবারের নির্বাচনে ‘মিসবাহ-অপু’ এবং ‘মান্নান-মাহবুব’ দ্ইু প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে। পুরো প্রস্তুতি নেয়া হয়েছে প্যানেল দুটি থেকে। ঘোষণার অপেক্ষায় প্যানেল দুটির নির্বাচন পরিচালনা কমিটি। ইউএনএ

মান্নান

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৮টা, মনোনয়নপত্র দাখিল ও বাছাই ১২ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৮টা এবং মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর রোববার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৮টা। এসব কর্মকান্ড ওজনপার্কস্থ ডিরেক্ট হেলথ সোর্স হোম কেয়ার সার্ভিসে (৭৭-০৮ ১০১ এভিনিউ) থেকে পরিচালিত হবে। ইসি ঘোষিত নির্ব্চনী ইশতেহারে ২২ দফা বিধি-নিষেধ জারি করা হয়েছে।

অপু

উল্লেখ্য, সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাকের (প্রধান নির্বাচন কমিশনার) নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছেন। কমিশনের অপর সদস্যরা হলেন যথাক্রমে হিফজুর এম রহমান, জালাল উদ্দিন আহমদ, কামাল চৌধুরী ও মোহাম্মদ হেলাল উদ্দিন।

মাহবুব

এদিকে বিয়ানীবাজার সমিতির নির্বাচন ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে অচিরেই সমিতি ভবন ঋণমুক্ত হয়ে নিজস্ব ভবনে পরিণত হতে যাচ্ছে। ফলে সমিতি ভবন ঘিরে সংগঠনের কার্যক্রম আরো চাঙ্গা হবে বিধায় নতুন নেতৃত্বের প্রতি অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। ইতিমধ্যেই সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম অপু’র নেতৃত্বে ‘মিসবাহ-অপু’ প্যানেল এবং সাবেক উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মান্নান ও সদস্য নাজমুল হক মাহবুবের নেতৃত্বে ‘মান্নান-মাহবুব’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। প্যানেল দুটির পক্ষ থেকে গেলো সপ্তাহে ওজোনপার্কে পৃথক পৃথকভাবে প্রস্তুতি সভাও হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV