বাংলাদেশ বুদ্ধিস্ট সোসাইটি অফ ক্যালিফর্নিয়ার উদ্যোগে শুভ মধু পূর্ণিমা উদযাপিত, ১৫ই অক্টোবর প্রবারণা পূর্ণিমা
ক্যালিফোর্নিয়া : মধু পূর্নিমা তিথি থেরবাদী বিশ্ব বৌদ্ধদের খুব পবিত্র তিথি। এ পূর্নিমার গুরুত্ব ও আদর্শ মানব জীবনে প্রতিফলন করার লক্ষে গত ১৭ই সেপ্টেম্বর শনিবার সকাল ৯.৩০ মিনিট এ International Buddhist Meditation Center , 928 S . New Hampshire Ave , Los Angeles , CA 90006. পিণ্ডদান, বুদ্ধপুজা, সিবলী পূজা, শীলানুশীলন সহ ধর্মশ্রবন এর আয়োজন করা হয়। সকাল বেলা ওয়াট থাই অফ লস এঞ্জেলেস এর প্রাজ্ঞ ভিক্ষু ভদন্ত সুমনতিষ্য মহাথের পূজাঁ ও দানসভা পরিচালনা করেন। সভা শেষে ভিক্ষু সংঘের পিণ্ডদান ও অষ্ঠশীল ধারীদের ভোজন পরিবশন করা হয়। দুপূর ১টায় ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির আসন গ্রহণ করেন ভদন্ত সুমনতিষ্য মহাথের এবং প্রধান ধর্মালোচক ছিলেন শরৎচন্দ্র বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত রতনজ্যোতি মহাথের। আলোচনায় অংশ নেন সংঘঠনের সভাপতি রত্নজিৎ বডুয়া মিটু, সচিব যীশু বডুয়া, বোর্ড মেম্বার ভূপাল বডুয়া ও রানা বডুয়া।
বিকাল ৩ টায় খণ্ডকালীন ভাবনা ও প্রদীপ পূজাঁর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। আগামী ১৫ই অক্টোবর ২০১৬ শনিবার একই স্থানে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো