বাংলাদেশ ব্যাংকের চিঠি:ইউনূসের গ্রামীণ ব্যাংকের দায়িত্ব পালন বৈধ নয়
ইউএসএনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের বহাল থাকা অবৈধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩-এর ১৪(১) ধারা লঙ্ঘন করায় তিনি আর ব্যাংকটির আইনসম্মত পরিচালক নন। গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক এমনই মন্তব্যসংবলিত একটি চিঠি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার মোজাম্মেল হক এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সফিকুর রহমান পাটোয়ারীকে পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া এ চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ করণীয় নির্ধারণে এক জরুরি সভায় বসে।
গতকাল বিকেলে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯২তম সভায় বিষয়টি উত্থাপন করেন পর্ষদের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক। এর পরই তিনি সভা মুলতবি করেন।জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন মতে গ্রামীণ ব্যাংকের চাকরি বিধিমালা অনুসারে অবসর গ্রহণের বয়স ৬০ বছর। মুহাম্মদ ইউনূসের বয়স ৬০ বছর উত্তীর্ণ হলেও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে অনির্দিষ্ট মেয়াদে তিনি ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল আছেন। এতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি।বাংলাদেশ ব্যাংক বলেছে, এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয়। গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইন ই-মেইলে পাঠানো এক বার্তায় বলেন, ‘পরিচালনা পর্ষদের সভায় কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না। আমরা শুধু এটুকুই নিশ্চিত করতে পারি যে মুহাম্মদ ইউনূসকে লেখা বাংলাদেশ ব্যাংকের কোনো চিঠি আমাদের হাতে এসে পৌঁছায়নি।’মহাব্যবস্থাপক বলেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়কে লেখা চিঠিকে উল্লেখ করেছেন। এতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা মুহাম্মদ ইউনূসের নিয়োগের মেয়াদ সম্পর্কে অভিমত দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুহাম্মদ ইউনূসকে কাজ করতে না দেওয়া কিংবা তাঁকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। কাজেই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করে যাবেন। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্যদের সভা গতকাল বেলা সাড়ে তিনটায় শুরু হয়। দুই ঘণ্টা পর সভা মুলতবি হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা সভা থেকে বেরিয়ে এলেও সভায় মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে কী আলোচনা হয়েছে, তা এড়িয়ে যান।
প্রসঙ্গত, খন্দকার মোজাম্মেল হককে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করার আগে এই দায়িত্বে ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব তবারক হোসেন। গত ৩১ ডিসেম্বর তবারক হোসেনের মেয়াদ শেষ হলে সরকার মোজাম্মেল হককে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়। সরকারের পক্ষ থেকে আরও দুজনকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়।এদিকে সরকারের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মুহাম্মদ ইউনূসকে সরে যেতে চাপ সৃষ্টি করা হলেও দেশে ও আন্তর্জাতিক পরিসরে তাঁর পক্ষে অবস্থান নেন বিশিষ্ট ব্যক্তি ও বেশ কিছু প্রতিষ্ঠান। আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসনের নেতৃত্বে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাঁর সমর্থনে গড়ে তোলেন ফ্রেন্ডস অব গ্রামীণ। প্যারিসে নিবন্ধিত সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সরকারের তরফ থেকে মুহাম্মদ ইউনূসের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।এদিকে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে দেখা করেন। এ সময় অন্যান্য বিষয়ের পাশাপাশি ইউনূসের প্রসঙ্গে তাঁরা আলোচনা করেন বলে জানা গেছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030